shono
Advertisement

কবে হবে রাজ্যের বকেয়া পুরভোট? হাই কোর্টে জানাল নির্বাচন কমিশন

এদিকে, কলকাতা পুরভোট নিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ সিপিএম প্রার্থী।
Posted: 05:11 PM Dec 23, 2021Updated: 09:23 PM Dec 23, 2021

শুভঙ্কর বসু: কলকাতা পুরভোট (Kolkata Municipal Election 2021) মিটেছে সদ্যই। তবে বাকি পুরসভাগুলির ভোট কবে হবে, সেদিকেই নজর সকলের। সেকথা মাথায় রেখে বকেয়া পুরসভাগুলিতে কবে ভোট করানো সম্ভব, নির্বাচন কমিশনকে সে সংক্রান্ত তথ্য জমার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) হলফনামায় জানায়, মোট দু’দফায় ভোট করানো সম্ভব। প্রথম দফায় ভোট হবে ২২ জানুয়ারি। দ্বিতীয় দফায় আগামী ২৭ ফেব্রুয়ারি হবে ভোটাভুটি। প্রথম দফায় বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি, হাওড়ার ভোট হবে। দ্বিতীয় দফায় বাকি সমস্ত পুরভোট করার ভাবনা। 

[আরও পড়ুন: আগামী বছর ১০ দিন আগে থেকে শুরু হবে দুর্গোৎসব, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

ভোটের দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন যে বিষয়গুলি মাথায় রেখেছে তার উল্লেখ হলফনামায় রয়েছে। সামনের বছরের মার্চ এবং এপ্রিলে রয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই ভোটের দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে সে বিষয়টি মাথায় রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়া প্রথম দফায় যে ৬টি পুরসভায় ভোট করার কথা ভাবা হয়েছে, সেক্ষেত্রে ইভিএমের (EVM) কোনও প্রতুলতা হবে না বলেও হলফনামায় উল্লেখ করেছে রাজ্য নির্বাচন কমিশন।

এদিকে, কলকাতা পুরভোট নিয়ে একের পর এক মামলা লেগেই রয়েছে। পুরভোটে বেনিয়মের অভিযোগ তুলে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ সিপিএম প্রার্থী। মামলা গৃহীত হয়েছে। কলকাতা পুরভোট সংক্রান্ত প্রত্যেকটি মামলার শুনানি হবে একই দিনে। 

[আরও পড়ুন: প্রেমের টানে রাজমিস্ত্রিদের হাত ধরে ঘর ছাড়াই কাল, হাওড়ার ২ গৃহবধূকে ফেরাতে নারাজ পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement