shono
Advertisement

কলকাতার বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার চেক-নিয়োগপত্র, পাশে থাকার আশ্বাস মমতার

স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছে মৃতদের পরিবারের একজন সদস্যকে।
Published By: Tiyasha SarkarPosted: 05:33 PM Oct 17, 2025Updated: 05:33 PM Oct 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতোই শুক্রবার শেক্সপিয়র সরণির একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে কলকাতায় বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিবারের একজন সদস্যের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র। তাঁদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া পরিবার পিছু ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ সর্বত্র ছিল জলে টইটম্বুর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর, দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট মৃত্যু হয় ১২ জনের। এই পরিস্থিতির জন্য সিইএসসি-কে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু অন্তত ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও সিইএসসির তরফে চাকরি দেওয়ার কথাও বলেন। পরবর্তীতে মৃতের পরিবারকে রাজ্যের তরফে আর্থিক সাহায্য হিসেবে ২ লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাসও দিয়েছিলেন তিনি।

বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছিল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার ১০ জন-সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছিল। ১৭ তারিখ শেকসপিয়র সরণি চত্বরের কোনও এক মণ্ডপে ওনাদের পরিবারকে ডাকা হবে। তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ও আর্থিক সাহায্য।” সেই মতোই এদিন মৃতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র ও চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • পূর্ব ঘোষণা মতোই শুক্রবার কলকাতার শেক্সপিয়র সরণির একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে থেকে কলকাতায় বৃষ্টি বিপর্যয়ে মৃতদের পরিবারের একজন সদস্যের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র।
  • তাঁদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া পরিবার পিছু ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
Advertisement