shono
Advertisement
CM suvendu adhikari

অবসরের পর সব সাংবাদিক পাবেন পেনশন, পুজোর 'বোনাস' ৩ হাজার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সব সাংবাদিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। 
Published By: Tiyasha SarkarPosted: 12:53 PM Sep 01, 2026Updated: 01:08 PM Sep 01, 2026

সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের অবসরপ্রাপ্ত সব সাংবাদিক পেনশন বাবদ পাবেন ৫০০০ হাজার টাকা। এখানেই শেষ নয়, যারা এখন কর্মরত তাঁরা পুজোর আগে পাবেন বোনাসও। মঙ্গলবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী আরও জানালেন, রাজ্যের সব সাংবাদিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। 

Advertisement

অবসরপ্রাপ্ত সংবাদিকরা এবার পেনশন বাবদ পাবেন মাসে ৫০০০ টাকা। যাদের অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁরাও পাবেন পেনশন। প্রতিবছর পুজোর আগে কলকাতা ও জেলার যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে তাঁরা সরকারের তরফে সামান্য একটা টাকা পেতেন বোনাস হিসেবে। এবার তা বাড়িয়ে করা হল ৩০০০ টাকা। এখানেই শেষ নয়। এক্ষেত্রেও আর  অ্যাক্রিডিটেশন কার্ডের প্রয়োজনীয়তা থাকছে না। রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তাঁরা সকলেই এই পুজো 'বোনাস' পাবেন। পাশাপাশি সব সাংবাদিকরাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন বলে জানান শুভেন্দু।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবছর আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন চালু করেছিলেন। প্রতিমাসে তাঁরা পান ২৫০০ টাকা। তবে সেক্ষেত্রে যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে তাই এই পেনশন স্কিমের আওতায় ছিলেন। তবে এই অ্যাক্রিডিটেশন কার্ড পান মূলত যারা ফিল্ডে কাজে করেন তাঁরা। সেই সংখ্যাটাও খুব কম। কারণ, এই কার্ড ইস্যু করা হয় সংস্থার গুণমান যাচাইয়ের পর। ফলে যারা ডেস্ক সাংবাদিক, তারা বছরের পর পর সংবাদমাধ্যমে কাজ করলেও সরকারি সুবিধা পেতেন না। তাঁদের জন্যই এবার বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত সংবাদিকরা এবার পেনশন বাবদ পাবেন মাসে ৫০০০ টাকা। যাদের অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁরাও পাবেন পেনশন। প্রতিবছর পুজোর আগে কলকাতা ও জেলার যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে তাঁরা সরকারের তরফে সামান্য একটা টাকা পেতেন বোনাস হিসেবে। এবার তা বাড়িয়ে করা হল ৩০০০ টাকা। এখানেই শেষ নয়। এক্ষেত্রেও আর  অ্যাক্রিডিটেশন কার্ডের প্রয়োজনীয়তা থাকছে না। রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তাঁরা সকলেই এই পুজো 'বোনাস' পাবেন। পাশাপাশি সব সাংবাদিকরাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন বলে জানান শুভেন্দু। এরপরই সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, "সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনাও করবেন। প্রয়োজনে দেখা করতে আসবেন। তবে দেশপ্রেমের প্রশ্নে সকলে কঠোর নীতি নিয়ে চলবেন। দেশ দূর্বল হবে, দেশ অস্থির হবে, এমন কাজ আমরা কেউ করব না। আমার সমালোচনা করুন, দলের করুন, কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে কঠোরতা নিয়ে চলুন।" তিনি স্পষ্ট করে দিলেন, এমন কোনও ভাষা ব্যবহার করা যাবে না যাতে কারও ধর্মীয় আস্থায় আঘাত হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement