জ্বালানি ব্যবহারে রাশ টানতে হবে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তার পর কনভয়ে কাটছাঁট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপ্রয়োজনীয় গাড়ি কমানোর কথা বললেন মুখ্যমন্ত্রী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বললেন, "নিরাপত্তারক্ষীদের বলেছি অপ্রয়োজনীয় গাড়িগুলোকে সরিয়ে দিতে।"
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা। সব মিলিয়ে ডবল লেয়ার সুরক্ষা পান বাংলার মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কনভয়ে গাড়ির সংখ্যাও বেশি। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তার পরই সেই কনভয়ে কাটছাঁট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রটোকল মেনে যে টুকু নিরাপত্তা বা গাড়ি প্রয়োজন ততটাই রাখতে বলছেন তিনি।
পশ্চিম এশিয়ার সংকটে দেশের আর্থিক চাপ সামলাতে জ্বালানি খরচে সাশ্রয়ের বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। শুধু নির্দেশ নয়, নিজের কনভয়ের ৫০ শতাংশ গাড়ি কমানোরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পথে হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ দিন বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। তাঁর সঙ্গে শপথ নেন অন্য মন্ত্রী ও নির্বাচনে জয়ী বিধায়কের একাংশ। শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। তারপর বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রী কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর বিষয়ে বলেন, "নিরাপত্তারক্ষীদের অপ্রয়োজনীয় গাড়িগুলিকে বাদ দিতে বলেছি।" অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ মেনে গণপরিহণ ব্যবহার করেছেন বিজেপির বিধায়করা। বুধবার বাসে চেপে বিধানসভায় শপথ নিতে যান বিজেপি বিধায়করা।
বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।