shono
Advertisement
Suvendu Adhikari

অবৈধ নির্মাণে জিরো টলারেন্স, 'বিল্ডিং প্ল্যান না থাকলে কাটা হবে বিদ্যুৎ সংযোগ', ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Kousik SinhaPosted: 03:00 PM May 13, 2026Updated: 04:02 PM May 13, 2026

শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। বিল্ডিং প্ল্যান না থাকলে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ।  তিলজলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুধু তাই নয়, ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তিলজলার অবৈধ কারখানার মালিকদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এমনকী ওই বহুতল ভেঙে দিতে হবে বলেও নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

Advertisement

মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু'জনের। আশঙ্কাজনক আরও পাঁচজন। এই ঘটনার পরই বিস্তারিত রিপোর্ট তলব করে রাজ্য সরকার।

আজ, বুধবার সেই রিপোর্ট জমা পড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে। আর সেই রিপোর্ট অনুযায়ী, যে চারতলা বিল্ডিংয়ের আগুন লেগেছিল, তা সম্পূর্ণ অবৈধ। এমনকী ছিল না কোনও বৈধ বিল্ডিং প্ল্যানও। শুধু তাই নয়, কারখানার মধ্যে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেও তদন্তে উঠে এসেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবৈধ নির্মাণের ক্ষেত্রে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ''তিলজলার ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অবৈধ কারখানার মালিকদেরও।'' তবে শুধু গ্রেপ্তারিতেই থেমে থাকছে না প্রশাসন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, স্থায়ী ভাবে বিদ্যুৎ সংস্থাকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এক দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে অবৈধ বহুতলও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এমন অবৈধ কারখানা যত আছে, অবিলম্বে অভ্যন্তরীণ অডিট করে সেখানে সিইএসসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।

শুভেন্দু বলেন, ''তিলজলার ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অবৈধ কারখানার মালিকদেরও।'' তবে শুধু গ্রেপ্তারিতেই থেমে থাকছে না প্রশাসন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, স্থায়ী ভাবে বিদ্যুৎ সংস্থাকে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এক দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে অবৈধ বহুতলও। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এহেন নির্দেশিকায় স্পষ্ট, কোনওভাবেই বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, সাধারণ মানুষের জীবন নিয়ে যে বা যারা ছিনিমিনি খেলবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নতুন বিজেপি সরকার যে রেয়াত করবে না তাও এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement