shono
Advertisement
Suvendu Adhikari

এবার কলকাতায় আসন পুনর্বিন্যাস! পুরসভায় স্বচ্ছতা বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী?

আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন। তার আগেই কলকাতার আসন পুনর্বিন্যাস! কলকাতা পুরসভার স্বচ্ছতা বৈঠকে এসে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Suhrid DasPosted: 04:32 PM Jun 15, 2026Updated: 06:20 PM Jun 15, 2026

আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন। তার আগেই কলকাতার আসন পুনর্বিন্যাস! কলকাতা পুরসভার (KMC) স্বচ্ছতা বৈঠকে এসে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসন পুনর্বিন্যাস জরুরি। সেই বার্তা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও ভালো পুর পরিষেবা প্রদানের জন্য এই আসন পুনর্বিন্যাস দরকার। এমনই জানিয়েছেন শুভেন্দু। আজ, সোমবার কলকাতা পুরসভায় গিয়েছিলেন তিনি। সেখান থেকেই মহানগরের উন্নতি, পুরসভার কর্মপদ্ধতি-সহ একাধিক বিষয়ে বড় বার্তা দিয়েছেন তিনি। 

Advertisement

কলকাতা পুরসভার ভোট প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই নতুন বোর্ড গঠন করা হবে। ওয়ার্ডের পুনর্বিন্যাস করা দরকার। পাশাপাশি যেখানে প্রশাসক রয়েছে সব জায়গায়ই দ্রুত ভোট হোক চাইছি।” এদিন ফের বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তাই দেন মুখ্যমন্ত্রী। তবে পূর্বতন বোর্ড কোনও কাজ করেনি বলে অভিযোগও শোনা গিয়েছে তাঁর মুখে। প্রসঙ্গত, শেষ কলকাতা পুরসভায় ভোট হয়েছিল ২০২১ সালে। পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ডিসেম্বরে।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে তাসের মুষলপর্ব চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুরসভার তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন। ইতিমধ্যেই বহু পুরসভা ভেঙে গিয়েছে। প্রশাসক বসানো হয়েছে। এর মধ্যেই কলকাতা পুরসভাতেও ডামাডোল দেখা যায়। ভেঙে গিয়েছে কলকাতা পুরসভার বোর্ডও। আপাতত দায়িত্বে প্রশাসক। ফলে এই মুহূর্তে শহরবাসীর প্রশ্ন, কবে হবে পুরভোট। সোমবার কলকাতা পুরসভার অনুষ্ঠান থেকে তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, ৭ ডিসেম্বরের মধ্যেই গঠিত হবে নতুন পুরবোর্ড। অর্থাৎ ছ’মাসের মধ্যেই হবে পুরভোট। 

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আসন পুনর্বিন্যাসের কথা বলেন। এদিন তিনি জানিয়েছেন, কলকাতায় আসন পুনর্বিন্যাস জরুরি। কোনও ওয়ার্ডে অনেক বেশি জনসংখ্যা। আবার কোনও কোনও ওয়ার্ডে জনসংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। এইসব ক্ষেত্রে আরও উন্নতমানের নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আসন পুনর্বিন্যাস দরকার বলে মুখ্যমন্ত্রী মনে করেন। তিনি জানিয়েছেন, ডিলিমিটেশন করবে রাজ্য নির্বাচন কমিশন। একাধিক প্রক্রিয়া আছে। বিভিন্ন বিভাগের সঙ্গে কথা হবে। এছাড়াও পুর প্রতিনিধি-সহ অন্যান্যদের সঙ্গে বৈঠকও হবে। প্রপোজাল দেওয়া হয়েছে। আগামী ছ'মাসের মধ্যেই পুরসভা ভোট। তার আগেই এই আসন পুনর্বিন্যাস হতে পারে বলে প্রাথমিক খবর।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement