shono
Advertisement
CM Suvendu Adhikari

বেহাল স্বাস্থ্যব্যবস্থার হাল ফেরাতে তৎপর শুভেন্দু, দালালরাজ থেকে রেফার-রোগ রুখতে নজরদারি মুখ্যমন্ত্রীর

ডাক্তার থেকে কর্মী, সবার আইডি কার্ড বাধ্যতামূলক করা হল। প্রাইভেট হাসপাতালগুলিতে ১৫ শতাংশ বেড ব্যবহার করার জন্য খুব শীঘ্রই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
Published By: Subhankar PatraPosted: 07:41 PM May 15, 2026Updated: 08:48 PM May 15, 2026

রাজ্যের হাসপাতালগুলির 'রোগ' সারাতে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য অধিকর্তা, কলকাতার হাসপাতালগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর। হাসপাতালগুলিতে দালালরাজ, রেফার-রোগ বন্ধ করতে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যভবনে তৈরি হবে ওয়াররুম। সেই লিঙ্ক থাকবে মুখ্যমন্ত্রীর ঘরে। নজরদারি করবেন খোদ মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডাক্তার থেকে কর্মী, সবার আইডি কার্ড বাধ্যতামূলক করা হল। প্রাইভেট হাসপাতালগুলিতে ১৫ শতাংশ বেড ব্যবহার করার জন্য খুব শীঘ্রই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যদপ্তরের অধিকর্তা, মূলত কলকাতার প্রায় সব  হাসপাতালের অধ্যক্ষ, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে হাসপাতালগুলিতে দালালরাজ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। সব হাসপাতালে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আরও নির্দেশ,  হাসপাতালগুলিতে ডিসপ্লে বোর্ড রাখতে হবে। সেখানে বেডের সংখ্যা কত, কত বেডে রোগী রয়েছে তা হিসাব উল্লেখ থাকতে হবে। রাজ্যের হাসপাতালগুলিতে ডাক্তার থেকে কর্মী, সবার আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মেডিক্যাল কলেজগুলিতে ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। ক্যাম্পাস চত্বরে বহিরাগতদের আনাগোনায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। 

এছাড়াও রাজ্যজুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুল্যান্স ব্যবস্থা তৈরি করা হবে। অ্যাম্বুল্যান্সগুলিতে  জিপিএস ট্র্যাকার থাকবে। স্বাস্থ্যভবনে তৈরি হবে ওয়াররুম। তার একটি লিঙ্ক থাকবে মুখ্যমন্ত্রীর ঘরে। তাতে নজরদারি রাখবেন খোদ মুখ্যমন্ত্রী। আরও জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে হাসপাতালগুলির ১৫ শতাংশ বেড রাজ্য ব্যবহারের জন্য আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য,  রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি বিনামূল্যে জমি পেয়ে থাকে। চুক্তি থাকে ১৫ শতাংশ বেড রাজ্য ব্যবহার করবে। সেই বিষয়ে আলোচনা হবে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement