shono
Advertisement
Nabanna

দ্রুত সারতে হবে উন্নয়নমূলক কাজ, অর্থের জোগান নিয়ে বিরাট নির্দেশিকা নবান্নের

প্রশাসনিকভাবে অনুমোদিত প্রকল্পগুলিতে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর অর্থ ব্যয়ের অনুমোদন দিতে পারবে।
Published By: Kousik SinhaPosted: 01:42 PM Jul 08, 2026Updated: 02:21 PM Jul 08, 2026

রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত করতে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে বিভিন্ন রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে বাজেট বরাদ্দের সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে প্রশাসনিক ভাবে অনুমোদিত বিভিন্ন কাজ আরও দ্রুতগতিতে এগোবে বলেই মনে করা হচ্ছে। এই অর্থ ছাড়া হবে এপ্রিল থেকে জুলাই ২০২৬ পর্যন্ত চার মাসের ভোট-অন-অ্যাকাউন্ট-এ বরাদ্দ অর্থের সীমার মধ্যে। কিন্তু সমস্ত প্রকল্প এই সুবিধার আওতায় আসবে না বলে জানানো হয়েছে।

Advertisement

রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড-এর আওতাধীন রাজ্য উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রেও একইভাবে বার্ষিক বাজেটের ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়া হবে। অর্থ ছাড়ের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে।

প্রশাসনিকভাবে অনুমোদিত প্রকল্পগুলিতে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর অর্থ ব্যয়ের অনুমোদন দিতে পারবে। তবে ১৫তম ও ১৬তম অর্থ কমিশনের প্রকল্প, কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্প, কেন্দ্রীয় পৃষ্ঠপোষক প্রকল্প এবং কেন্দ্রীয় সেক্টর প্রকল্প-এর ক্ষেত্রে অর্থ দপ্তরের বাজেট শাখার অনুমোদন বাধ্যতামূলক হবে।

এছাড়াও রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফান্ড-এর আওতাধীন রাজ্য উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রেও একইভাবে বার্ষিক বাজেটের ৩৩ শতাংশ পর্যন্ত অর্থ ছাড়া হবে। অর্থ ছাড়ের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি প্রশাসনিকভাবে অনুমোদিত হতে হবে এবং বরাদ্দ অর্থের মধ্যেই ব্যয় করতে হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement