shono
Advertisement
TMC Bank Account Freeze

অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দিন, আদালতে আর্জি কালীঘাট তৃণমূলের

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসারের দায়িত্ব দেওয়ার বিষয়ে সব পক্ষের মতামত চাইল আদালত।
Published By: Arpita MondalPosted: 12:16 PM Jul 08, 2026Updated: 01:54 PM Jul 08, 2026

তিন অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে জাঁতাকলে তৃণমূল। দুই শিবিরই নিজেদের আসল তৃণমূল দাবি করে অ্যাকাউন্টগুলির মালিকানা চাইছে। এই আবহে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের আদালতে গেল কালীঘাট তৃণমূল। অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের দাবিতে হাই কোর্টে আবেদন জানান মমতাপন্থী তৃণমূলের আইনজীবী। মঙ্গলবারই অ্যাকাউন্ট ফ্রিজ (TMC Bank Account Freeze) মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের ক্ষোভের মুখে পড়েছিল কালীঘাট তৃণমূল। এবার অ্যাকাউন্ট ব্যবহারের আবেদন নিয়ে ফের আদালতের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, 'শুধু তিনটি নয়, তাদের আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।' ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট ব্যবহারের আর্জি জানিয়ে আদালতে জানান কালীঘাট তৃণমূলের তরফের আইনজীবী কিশোর দত্ত। অন্যদিকে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসারের দায়িত্ব দেওয়ার বিষয়ে সব পক্ষের মতামত চাইল আদালত।

Advertisement

এদিন আদালতের নির্দেশে বেসরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট তিনটি অ্যাকাউন্টের উপর ভিত্তি করেই আদালতে হলফনামা পেশ করা হয়েছে। আগামিকাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে। গতকাল অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে একপ্রস্থ ধাক্কা খায় কালীঘাট তৃণমূল। দ্রুত শুনানির আর্জিতে সাড়াই দেয়নি কলকাতা হাই কোর্ট। কিশোর দত্তের উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।” বৃহস্পতিবার শুনানি স্থির করে আদালত।

গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সে সময়ে অভিযোগ দায়েরের সময় নিয়ে সন্দেহপ্রকাশ করেছিল আদালত। শুনানিতে বিচারপতি বলেছিলেন, “অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে। ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযোগ দায়ের হয়। আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অথচ অভিযোগ জানানোর আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কোনও অপরাধের অভিযোগে ওঠেনি।” বিচারপতির প্রশ্ন, “তাহলে হঠাৎ পুলিশ অভিযোগের পরে কীসের ভিত্তিতে এত তড়িঘড়ি ফ্রিজ করার জায়গায় চলে গেল?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement