shono
Advertisement
Annapurna Yojna

সরকারি চাকুরে হলে মিলবে না অন্নপূর্ণা যোজনা, আর কী শর্ত দিল রাজ্য সরকার?

রাজ্য সরকার জানিয়েছে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থ সামাজিক উন্নয়ণের লক্ষেই এই যোজনা চালু করা হচ্ছে। আগামী ১ জুন থেকে মাসে তিন হাজার টাকা করে সরাসরি উপভোক্তার ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ‌্যমে পৌঁছে যাবে।
Published By: Subhodeep MullickPosted: 09:37 PM May 19, 2026Updated: 09:52 PM May 19, 2026

রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরে হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। শুধু তা-ই নয়, যাঁরা আয়কর দেন তাঁরাও এই যোজনার আওতায় পড়বেন না। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্যের নারী ও শিশুকল‌্যাণ দপ্তর। অন্যদিকে, রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তাঁরাই এই যোজনার সুবিধা পাবেন। 

Advertisement

রাজ্য সরকার জানিয়েছে, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থ সামাজিক উন্নয়ণের লক্ষেই এই যোজনা চালু করা হচ্ছে। আগামী ১ জুন থেকে মাসে তিন হাজার টাকা করে সরাসরি উপভোক্তার ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ‌্যমে পৌঁছে যাবে। আগেই রাজ‌্য জানিয়েছিল, নয়া এসআইআর তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা যেমন এই টাকা পাবেন, একই সঙ্গে যারা সিএএ এবং ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও এই যোজনার সুবিধা পাবেন।

কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা পাওয়া যাবে, তা নিয়ে মহিলাদের মনে একাধিক প্রশ্ন ছিল। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, নতুন করে আবেদন, পুরনোদের স্টেটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। সেই মতো কথা রেখেছে সরকার। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পোর্টাল। তবে রাজ্যবাসী সেখানে নাম নথিভুক্ত করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ছেন বলেই খবর। জানা গিয়েছে, নতুন করে আবেদনপত্রগুলেি সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন। যাচাইকরণের পর গ্রামীণ ক্ষেত্রে বিডিও এবং এসডিও-রা জেলাশাসকের কাছে তা পাঠাবেন। কলকাতা পুরসভার ক্ষেত্রে সেখানকার আধিকারিকরা বিষয়টি দেখবেন। সবকিছুর পর পোর্টালে এই তালিকা তোলা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার