shono
Advertisement
21 July

২১শের কমিশনের রিপোর্ট চাপা হল কেন? শহিদ মঞ্চ থেকে মমতাকে তোপ ঋতব্রত ও কংগ্রেসের

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালের ঘটনার তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়কে ওই কমিটির প্রধান করা হয়েছিল। তাঁর নেতৃত্বে সে দিনের ঘটনার তদন্ত হয়।
Published By: Subhankar PatraPosted: 03:20 PM Jul 21, 2026Updated: 04:27 PM Jul 21, 2026

ছন্নছাড়া তৃণমূল। শহিদ দিবসের চারভাগ। তৃণমূলেরই তিনটে। প্রদেশ কংগ্রেস শহিদ মিনারে সভা করেছে। সেই সভা থেকে মমতাকে বিঁধল ঋতব্রত তৃণমূল ও কংগ্রেস। শহিদদের জন্য গঠিত জাস্টিস চ্যাটার্জির কমিশনের রিপোর্ট কেন মমতা চেপে রেখেছিলেন? ঋতব্রত ও কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের প্রশ্ন, কেন কমিশনের রিপোর্ট চেপে রেখেছিল মমতার সরকার? তার তদন্ত হোক।

Advertisement

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালের ঘটনার তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়কে ওই কমিটির প্রধান করা হয়েছিল। তাঁর নেতৃত্বে সে দিনের ঘটনার তদন্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২১ জুলাইয়ের আগের দিন, অর্থাৎ সোমবার বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসেন। জানান, "কমিশন সুপারিশে নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও আহতদের ৫ লক্ষ টাকা দিতে বলেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার নিহতদের পরিবারকে মাত্র ২ লক্ষ। আহতদের পরিবারকে ১৫ হাজার দিয়েছিল।"

শহিদ মিনারে কংগ্রেসের সভায় শহিদের শ্রদ্ধা। ছবি- অরিজিৎ সাহা

এ দিন যখন মমতা তারামণ্ডলে শহিদ স্মরণের সভা থেকে যখন নতুন করে লড়াইয়ের ডাক দিচ্ছেন। তখনই কিছুটা দূরে শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে বিঁধলেন ঋতব্রতরা। বাদ যায়নি কংগ্রেসও। শহিদ মিনারের পাদদেশ থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "কেন কমিশনের রিপোর্ট চেপে রেখেছিল মমতার সরকার, তার তদন্ত হোক।" মেয়ো রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইকে তোপ দেগে ঋতব্রত বলেন, "আগে শহিদ মঞ্চে শুধু নাচা গানা হত। এই সমাবেশে ওসব চলবে না। তারকাদের এনে ক্যাটওয়াক হত। এটা কি ক্যাটওয়াকের জায়গা?" এরপরই তাঁর সংযোজন, "মমতা বলেছিলেন, ক্ষমতায় এলে তিরানব্বইয়ের দোষীদের সাজা দেবেন। দেননি কেন? কমিশনের রিপোর্টকে ইচ্ছাকৃতভাবে চেপে দেওয়া হল। এর জবাবদিহি করতে হবে মমতাকেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement