shono
Advertisement
Sreebhumi Sporting Club

শ্রীভূমিতে গঙ্গাসাগরের প্রসাদ দুর্নীতি! উদ্ধার কাঁড়ি কাঁড়ি শাড়ি-বালতি-ত্রিপল

এর আগে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের ক্লাব থেকেও ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। সেখানে উপরতলার ঘরে ঢুকে কার্যত অবাক হয়ে যান স্থানীয়রা। তাঁরা দেখেন ক্লাবের উপরতলার ঘরে রয়েছে বিছানা। এসির বন্দোবস্তও ছিল। ওই ঘর লাগোয়া বিলাসবহুল শৌচালয়। যেখানে পাখার ব্যবস্থাও ছিল। এছাড়া ক্লাবঘরে রাজ্য সরকারি জলের বোতলও পাওয়া যায়।
Published By: Sayani SenPosted: 07:57 PM Jun 12, 2026Updated: 09:11 PM Jun 12, 2026

এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! পুরনিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club) থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। পাওয়া গিয়েছে গঙ্গাসাগরের প্রসাদও। মানুষকে ত্রাণ না দিয়ে, সেখানে প্রসাদ জমা করে রাখা হয়েছিল বলেই অভিযোগ বিজেপির। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

স্থানীয়দের দাবি অনুযায়ী, প্রাক্তন মন্ত্রীর ক্লাব থেকে পিতলের হাঁড়ি, ফুটবল-সহ নানা জিনিসপত্র পাওয়া গিয়েছে। স্থানীয়দের দাবি, বিধায়ক তহবিল এবং পুরনিগম থেকে অনুমোদিত টাকা দিয়ে ওই জিনিসপত্রগুলি কেনা হয়েছিল। অথচ সেগুলি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়নি। পরিবর্তে সেগুলি ক্লাবঘরে মজুত করে রাখা হয়েছিল। তবে ঠিক কী কারণে মজুত করে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর সাঙ্গপাঙ্গরা, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের ক্লাব থেকেও ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। সেখানে উপরতলার ঘরে ঢুকে কার্যত অবাক হয়ে যান স্থানীয়রা। তাঁরা দেখেন ক্লাবের উপরতলার ঘরে রয়েছে বিছানা। এসির বন্দোবস্তও ছিল। ওই ঘর লাগোয়া বিলাসবহুল শৌচালয়। যেখানে পাখার ব্যবস্থাও ছিল। এছাড়া ক্লাবঘরে রাজ্য সরকারি জলের বোতলও পাওয়া যায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। এছাড়া সম্প্রতি প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসেও ত্রাণ সামগ্রী জমিয়ে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সদলবলে সেখানে হানা দেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার করা হয় সরকারি প্রকল্পের শাড়ি, শিশুদের পোশাক-সহ একাধিক সামগ্রী। ধারালো অস্ত্রশস্ত্রও পাওয়া যায়। এছাড়া রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষণালের অফিস থেকে ত্রাণ সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement