shono
Advertisement
JK Terror Attack

কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হামলা! মুহুর্মুহু গুলিতে ঝাঁজরা ১, আহত আরও এক

কুলগামে হামলার পর এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
Published By: Sucheta SenguptaPosted: 10:05 PM Jul 31, 2026Updated: 12:55 AM Aug 01, 2026

বাংলায় জইশ জঙ্গি গ্রেপ্তারির দিনই রাতে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা! শুক্রবার সন্ধ্যায় কুলগামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ। ঘটনায় নিহত কমপক্ষে এক শ্রমিক। আরেকজন গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। জানা যাচ্ছে, কুলগামের কেল্লাম গ্রামে এদিন রাতে দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চলছে। এনিয়ে গত ১০ দিনে এটা জঙ্গিদের দ্বিতীয় 'টার্গেটেড' হামলা। ভিনরাজ্যের শ্রমিকদের কারা এভাবে টার্গেট করল? জইশের দিকে সন্দেহের তির। মনে করা হচ্ছে, এদিন বাংলায় তাদের সদস্যের গ্রেপ্তারির 'প্রতিশোধ' নিতে কাশ্মীরের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালানো হল। পুলিশ যদিও এনিয়ে এখনও মুখ খোলেনি।

Advertisement

কাশ্মীর উপত্যকার কুলগামের কেল্লাম গ্রামে এদিন সন্ধ্যায় দুই শ্রমিককে লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। এঁরা দু'জনেই ভিনরাজ্যের শ্রমিক বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই তথ্য জানিয়েছে পুলিশ। এই হামলার পরই এলাকা ঘিরে ফেলে অপারেশন শুরু করে যৌথ বাহিনী।

জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকার কুলগামের কেল্লাম গ্রামে এদিন সন্ধ্যায় দুই শ্রমিককে লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। এঁরা দু'জনেই ভিনরাজ্যের শ্রমিক বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই তথ্য জানিয়েছে পুলিশ। এই হামলার পরই এলাকা ঘিরে ফেলে অপারেশন শুরু করে যৌথ বাহিনী। হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

বাংলা থেকে জইশ জঙ্গি সন্দেহে এদিনই  গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডল। যার সঙ্গে কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে রাজ্য পুলিশের এসটিএফ। পহেলগাঁও হামলার সঙ্গেও যুক্ত থাকতে পারে হামিম। তবে কি হামিমের গ্রেপ্তারির প্রতিশোধেই জঙ্গিরা পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে গুলি চালাল?

শুক্রবার সন্ধ্যায় কুলগামের এই জঙ্গি হামলা সীমান্ত নিরাপত্তা তো বটেই, আরও নানা পরিপ্রেক্ষিত ভাবাচ্ছে যৌথ বাহিনীকে। অমরনাথ যাত্রা চলাকালীন এ ধরনের আক্রমণ রুখতে গোটা কাশ্মীর কার্যত নিরাপত্তারক্ষীদের দুর্গে পরিণত হয়েছে। চলছে জঙ্গি দমন অভিযানও। এর মাঝে বাংলা থেকে জইশ জঙ্গি সন্দেহে এদিনই  গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডল। যার সঙ্গে কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে রাজ্য পুলিশের এসটিএফ। পহেলগাঁও হামলার সঙ্গেও যুক্ত থাকতে পারে হামিম। তবে কি হামিমের গ্রেপ্তারির প্রতিশোধেই জঙ্গিরা পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে গুলি চালাল? প্রশ্ন থাকছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement