shono
Advertisement
Jagannath Chattopadhyay

রামধনু হয়েছিল 'রংধনু', কাকা থেকে 'চাচা'! 'কলকাতায় ঢাকার সিলেবাস হবে না', সাফ কথা জগন্নাথের

তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্রেও তোষণের রাজনীতি হয়েছে! পাঠ্যবইয়ের পাতা থেকে সুকৌশলে শব্দ বদল হয়ে গিয়েছে! রামধনু হয়েছিল 'রংধনু', কাকা হয়ে গিয়েছে 'চাচা'! বিজেপি আমলে শিক্ষাক্ষেত্রকে তোষণমুক্ত করতে হবে।
Published By: Suhrid DasPosted: 07:07 PM Aug 04, 2026Updated: 08:54 PM Aug 04, 2026

তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্রেও তোষণের রাজনীতি হয়েছে! পাঠ্যবইয়ের পাতা থেকে সুকৌশলে শব্দ বদল হয়ে গিয়েছে! রামধনু হয়েছিল 'রংধনু', কাকা হয়ে গিয়েছে 'চাচা'! বিজেপি আমলে শিক্ষাক্ষেত্রকে তোষণমুক্ত করতে হবে। সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। স্কুলের শিক্ষাক্ষেত্রে সিলেবাস বদল হচ্ছে। সেই বিষয়ে কাজও চলছে। যারা সিলেবাস বানাবেন, তাঁদের জন্য বার্তা দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী।

Advertisement

তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্রেও তোষণের রাজনীতি হয়েছে! এমনই অভিযোগ করেছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর স্কুলের পাঠ্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে বদলের কথাও বলা হয়েছে। তোষণের রাজনীতি শিক্ষা থেকে বাদ দিতে হবে। এদিন এমনই বার্তা দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী। তৃণমূল আমলে নাস্তা, রংধনু, আসমান এইসব শব্দগুলি রাখা হয়েছিল। সূক্ষ্মভাবে বাচ্চাদের মধ্যে সেইসব শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এবার সেইসব থেকে শিক্ষা ব্যবস্থাকে বার করে আনার বার্তা দিলেন মন্ত্রী।

জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, রাজনীতিমুক্ত পঠনপাঠন ও তোষণমুক্ত পাঠ্যক্রম তৈরি করাই লক্ষ্য। তাঁর কথায়, "হিংসামুক্ত রাজনীতি ও ভয়মুক্ত পরিবেশ তৈরি করার জন্য দশ দেড় দশক ধরে চেষ্টা করেছি। এই হিংসামুক্ত রাজনীতি ও ভয়মুক্ত পরিবেশ তখনই পশ্চিমবঙ্গে আনা সম্ভব, যখন রাজনীতিমুক্ত পাঠদান ও তোষণমুক্ত পাঠদান তৈরি করতে পারব।" তিনি বলেন, "যারা সিলেবাস বানাবেন, তাঁরা খেয়াল করবেন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিমুক্ত পাঠদান ও তোষণমুক্ত সিলেবাস করতে হবে। আমাদের সিলেবাসকে আসমান থেকে আকাশে ফেরাতে হবে। আমাদের সিলেবাসকে রংধনু বা রঙের ছটা থেকে রামধনুকে ফেরাতে হবে। আমাদের সিলেবাসকে নাস্তা থেকে জলখাবারে ফেরাতে হবে।"

তৃণমূল আমলে প্রাথমিকে প্রথম থেকে তৃতীয় শ্রেণির পড়াশোনায় বর্ণ পরিচয়, সহজ পাঠ 'অপ্রাসঙ্গিক' করে দেওয়া হয়েছিল। আমার বই, আমার পরিবেশ নামে বই তৈরি করে বিশেষ উদ্দেশ্যসাধনের বার্তা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এবার সেই বিষয় নিয়েও বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, "আমার পরিবেশ বইতে জোর করে কিছু চরিত্রকে এনে তোষণের রাজনীতি করা হয়েছে।" আগামি দিনে ফের বর্ণ পরিচয়, সহজ পাঠের পরিবেশ ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement