shono
Advertisement
Dilip Ghosh

অন্য মেজাজে 'দাবাং' দিলীপ, ৫৩ লাখি বাইক চালিয়ে ঘুরলেন ইকো পার্কে!

সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
Published By: Tiyasha SarkarPosted: 11:14 AM May 29, 2026Updated: 11:14 AM May 29, 2026

কলকাতায় থাকলে প্রতিদিন সকালেই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। তবে এদিন অন্য মেজাজে ধরা দিলেন তিনি। ইকো পার্কে ৫৩ লাখি বাইক চালালেন দিলীপ। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

Advertisement

দিলীপ ঘোষ মানেই অন্য কিছু। তিনি কোনওদিনই কারও পরোয়া করেন না। আচরণে সর্বদা ডোন্ট কেয়ার ভাব। রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন, তাঁর যা ঠিক মনে হয়, বরাবরই তা করেন। তবে তাঁর এই দাবাং আচরণে যে বাংলায় বিজেপির জায়গা করে নিতে খানিকটা হলেও সুবিধা হয়েছে, তা বলাই বাহুল্য। কারণ, স্পষ্টবাদী নেতা চান সকলেই। যদিও বাংলায় পদ্মের বীজ বপণ করলেও মাঝে দীর্ঘদিন দল তাঁকে ব্রাত্য করেছিল। তাঁর বিয়ের সিদ্ধান্ত নিয়েও কম বিতর্ক হয়নি। যদিও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন।

পরবর্তীতে দেখা গিয়েছে, তাঁকে ছাড়া যে চলবে না তা বুঝেছে দল। সসম্মানে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিজের জায়গা। বিধানসভা নির্বাচনে জিতে বর্তমানে মন্ত্রী তিনি। তবে অভ্যাসের বদল ঘটেনি। এখনও কলকাতায় থাকলে প্রতিদিন সকালে তাঁর দেখা মেলে ইকো পার্কে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের ফাঁকেই তাঁর সাধ হয় বাইক চালানোর। যেমন ভাবা তেমন কাজ, ৫৩ লাখি বাইকে উঠে পড়েন তিনি। পিছনে একজনকে বসিয়ে নিজে বাইক চালিয়ে ঘোরেন ইকো পার্কের ভিতরে। এর আগেও দিলীপকে বাইক চালাতে দেখা গিয়েছিল। তবে এই বিলাসবহুল বাইকে দিলীপের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement