shono
Advertisement

Breaking News

Kolkata Temple

ফুলবাগানের মন্দির তহবিল থেকে 'চুরি' ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির

অভিযোগ, মন্দিরের দানপত্রে প্রত্যেক মাসে প্রায় ১২ হাজার টাকা জমা পড়ে। অথচ গত ১৬ বছর ধরে এর কোনও হিসাব কমিটিকে দেওয়া হয়নি।
Published By: Sayani SenPosted: 11:53 PM Jul 16, 2026Updated: 11:53 PM Jul 16, 2026

মন্দিরের তহবিল থেকে ৪৪ লাখ টাকার তছরূপ। এই ব‌্যাপারে পূর্ব কলকাতার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে মন্দিরের কমিটি। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বেলেঘাটার সুভাষ সরোবর লাগোয়া একটি মন্দিরের কমিটির কয়েকজন সদস‌্য এই অভিযোগ তুলেছেন। অভিযোগ অনুযায়ী, মন্দিরের দানপত্রে প্রত্যেক মাসে প্রায় ১২ হাজার টাকা জমা পড়ে। অথচ গত ১৬ বছর ধরে এর কোনও হিসাব কমিটিকে দেওয়া হয়নি। সেই হিসাব অনুযায়ী, গত ১৬ বছর প্রায় ২৩ লাখ টাকা দানপত্রে জমা পড়া উচিত বলে দাবি। ওই মন্দিরের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে ১৬ বছর আগে ২১ লাখ টাকা জমা ছিল।

কিন্তু তারপর থেকে কোনও টাকা জমা পড়েনি। যিনি এই দানপত্রের দায়িত্বে ছিলেন, মন্দিরের ভক্তদের প্রশ্নে তিনি এই ব‌্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি বলে পুলিশকে জানানো হয়। পুলিশের কাছে আসা অভিযোগ অনুযায়ী, মন্দিরের দানপত্রের তহবিল থেকে ৪৪ লাখ টাকারও বেশি তছরূপ হয়েছে। এই ব‌্যাপারে মামলা শুরু হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে তলব করে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement