shono
Advertisement

নজরে হিসাব বহির্ভূত সম্পত্তি, অয়ন শীলের ছেলে ও ‘কালীঘাটের কাকু’র জামাইকে তলব ইডি’র

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর ইডি।
Posted: 12:28 PM Jun 12, 2023Updated: 12:52 PM Jun 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর ইডি। বিপাকে জেলবন্দি অয়ন শীল এবং সুজয়কৃষ্ণ ভদ্র। হিসাব বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত তথ্যের খোঁজে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে অয়নের ছেলে এবং সুজয়কৃষ্ণের জামাই। তাদের দু’জনকেই তলব করা হয়েছে।

Advertisement

অয়ন শীলের ছেলে অভিষেককে আগামী ১৯ জুন বিশেষ পিএমএলএ আদালতে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের পেট্রল পাম্প ‘শুক্লা সার্ভিস স্টেশনে’র পার্টনার অভিষেক। পেট্রল পাম্প কেনার টাকা কোথা থেকে পেলেন অয়নপুত্র, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর। মনে করা হচ্ছে, সঠিক ব্যাখ্যা দিতে না পারলে বিপাকে পড়তে পারেন তিনি।

[আরও পড়ুন: নিয়ম ভেঙে ডিফেন্স অডিট দপ্তরের গোপন ছবি ‘বন্ধু’কে পাঠিয়ে গ্রেপ্তার মহিলা]

এদিকে, সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইকেও তলব করেছে ইডি। সোমবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ‘কালীঘাটের কাকু’কে। সেখানে তলব প্রসঙ্গে মুখ খোলেন। বলেন, “বাড়ির লোককে ডাকছে। ওদের কিছু নেই। জামাইয়ের নামে কিছুই নেই।” গত ৩০ মে গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তারপর যত তদন্ত এগোচ্ছে, ততই সামনে আসছে গুরুত্বপূর্ণ তথ্য।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ‘নজর’ NHRC’র, ডিজি আসায় এক্তিয়ার নিয়ে উঠছে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement