নিউটাউনে ভয়াবহ হত্যাকাণ্ড! বাবা-ছেলেকে কুপিয়ে 'খুন'। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউটাউনে। প্রাথমিক তদন্তে অনুমান, জমি বিবাদের কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনায় কয়েকজনকে আটক করে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ।
অন্যপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মনাদের উপর আক্রমণ করে। এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত হন মনা, তাঁর ছেলে ও স্ত্রী। তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে, বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাবার নাম মোজাফফর মিস্ত্রি ওরফে মনা। বয়স ৫৫ বছর। ছেলে বাপি মিস্ত্রি। বয়স ২৬। জানা যাচ্ছে, নিউটাউনের পাথরঘাটায় মিস্ত্রি পরিবারে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ ছিল। সেই জমিতে নির্মাণকার্য শুরু করে অপরপক্ষ। তাতে বাঁধা দেয় মনা ও তাঁর পরিবার।
অভিযোগ, সেই সময় অন্যপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মনাদের উপর আক্রমণ করে। এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত হন মনা, তাঁর ছেলে ও স্ত্রী। তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে, বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মহিলার অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন।
ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরাও। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এলাকায় চাঞ্চল্য। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে।
