shono
Advertisement

বড়বাজারে আগুন নেভাতে গিয়ে জখম ৮ দমকলকর্মী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ পার্ক স্ট্রিটের পর এবার বড়বাজার৷ ফের শহরে অগ্নিকাণ্ড৷ বুধবার   সাতসকালে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল পতুর্গিজ চার্চ স্ট্রিটে৷ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আট দমকলকর্মী৷ চারজনের অবস্থা আশঙ্কাজনক৷ [ ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি ] জানা যাচ্ছে, সকাল দশটা নাগাদ বড়বাজারের পর্তুগিজ চার্চ স্ট্রিটের একটি রাসায়নিক গুদামে আগুন লেগে […]
Posted: 12:04 PM May 17, 2017Updated: 03:28 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ পার্ক স্ট্রিটের পর এবার বড়বাজার৷ ফের শহরে অগ্নিকাণ্ড৷ বুধবার   সাতসকালে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল পতুর্গিজ চার্চ স্ট্রিটে৷ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আট দমকলকর্মী৷ চারজনের অবস্থা আশঙ্কাজনক৷

Advertisement

[ ‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি ]

জানা যাচ্ছে, সকাল দশটা নাগাদ বড়বাজারের পর্তুগিজ চার্চ স্ট্রিটের একটি রাসায়নিক গুদামে আগুন লেগে যায়৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকায়৷ এলাকাটি ঘিঞ্জি হওয়া আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ দমকলের তিনটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আট দমকলকর্মী৷ তাদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়৷

[ মোদি পরমাণু বোমার থেকেও শক্তিশালী, দাবি বিজেপি নেতার  ]

এরআগে মঙ্গলবারই অফিস টাইমে কোহিনূর বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে ঘটনায় আতঙ্ক ছড়িযেছিল পার্কস্ট্রিটে৷ দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

[ সুকমার বদলা, পুলিশ-সেনা যৌথ অভিযানে নিকেশ ২০ মাওবাদী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার