shono
Advertisement

Breaking News

মেয়র নির্বাচনে প্রত্যাশিত জয় ফিরহাদের, ভোট দিলেন শোভনও

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব, বললেন কলকাতার নতুন মেয়র। The post মেয়র নির্বাচনে প্রত্যাশিত জয় ফিরহাদের, ভোট দিলেন শোভনও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Dec 03, 2018Updated: 03:35 PM Dec 03, 2018

সন্দীপ চক্রবর্তী: কলকাতা পুরসভার মেয়র নির্বাচনে জয়ী হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ ১২১ জন তৃণমূল কাউন্সিলরের ভোট পেয়েছেন তিনি৷ আর কিছু সময় পরেই মেয়র পদে শপথ গ্রহণ করবেন ববি হাকিম৷ পাশাপাশি, তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বিজেপির মীনাদেবী পুরোহিত পেয়েছেন পাঁচটি ভোট৷ তাঁকে ভোট দিয়েছেন বিজেপির পাঁচ কাউন্সিলর৷ সোমবার এই ভোট গ্রহণ পর্বের শেষের দিকে কলকাতা পুরসভায় হাজির হন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

Advertisement

[জোর ধাক্কা বিজেপির, রথযাত্রায় থাকতে নারাজ কুমার শানু]

যদিও ভোটগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি বাম-কংগ্রেস৷ এই ভোটের বিরোধিতা করে পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা৷ সূত্রের খবর, ভোটগ্রহণ পর্ব শুরুর আগে ফোনে শোভনের সঙ্গে কথা বলেন খোদ ফিরহাদ৷ শোভনকে ভোট দিতে আসার অনুরোধ করেন তিনি৷ দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুর ডাকে সাড়া দিয়ে এবং দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে শোভনও তাঁর ভোটটি দেন ববি হাকিমকে৷ নতুন দায়িত্বে সাফল্য লাভের জন্য ফিরহাদকে অভিনন্দনও জানান তিনি৷ কুশল বিনিময় করেন চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভরত বাম কাউন্সিলরদের সঙ্গে৷

[রাজ্যে শিক্ষক নিয়োগে কাটল জটিলতা, স্থগিতাদেশ প্রত্যাহার হাই কোর্টের]

নতুন মেয়র ও ডেপুটি মেয়রকে স্বাগত জানাতে সাজসাজ রব কলকাতা পুরসভার অন্দরে৷ ইতিমধ্যে, এসে গিয়েছে মেয়র ও ডেপুটি মেয়রের নাম খোদাই করা নেমপ্লেট৷ সূত্রের খবর, ধুতি-পাঞ্জাবী পরে এবং বাঙালী রীতি মেনে সোমবার শপথ গ্রহণ করবেন ফিরহাদ৷ সঙ্গে থাকবেন স্ত্রী ও দুই মেয়ে৷ একইভাবে স্ত্রীকে সঙ্গে নিয়েই ডেপুটি মেয়র পদে শপথ গ্রহণ করবেন অতীন ঘোষ৷ নয়া দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি দু’জনকে৷

The post মেয়র নির্বাচনে প্রত্যাশিত জয় ফিরহাদের, ভোট দিলেন শোভনও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement