shono
Advertisement
Kolkata Airport

অবশেষে দুবাই থেকে কলকাতায় এল বিমান! ১১৩ ঘণ্টা পর স্বাভাবিক হওয়ার পথে পরিষেবা

গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের শেষ বিমান উড়েছিল। এরপরেই বন্ধ হয়ে যায় পরিষেবা।
Published By: Kousik SinhaPosted: 04:46 PM Mar 05, 2026Updated: 05:14 PM Mar 05, 2026

‘আহত’ ইরানের পালটা মারে লন্ডভন্ড গোটা মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে রাতারাতি বন্ধ করে দেওয়া হয় একাধিক দেশের আকাশপথ। এমনকী অসমরিক বিমান পরিষেবাও বহু দেশ বন্ধ করে দেয়। সেই তালিকা ছিল দুবাইও। ইরান হামলা চালাতেই দুবাই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কথা ভেবেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ধীরে ধীরে ফের স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। আর তা হতেই দুবাই যাওয়ার উড়ান চালু হল কলকাতা বিমানবন্দর থেকে। দীর্ঘ প্রায় ১১৩ ঘণ্টা পর এই বিমান পরিষেবা চালু করেছে ফ্লাইদুবাই সংস্থা।

Advertisement

জানা গিয়েছে, ফ্লাইদুবাইয়ের একটি বিমান বুধবার রাত ৩টে ৫৯ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় কলকাতা বিমানবন্দর থেকে। যদিও বিমানটির ছাড়ার কথা ছিল রাত ১টা ২৫ মিনিটে। বিমানে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। সূত্রে জানা গিয়েছে, মাত্র ৫৫ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যায় বিমানটি। পাশাপাশি এই সংস্থারই একটি বিমান দুবাই থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বুধবার। কলকাতা বিমানবন্দরে ওই বিমানটির রাত ১২ টা ২৫ মিনিটে নামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেটি নামেনি বলে খবর। বিমানবন্দর সূত্রে খবর, রাত ২টোর পর ফ্লাইদুবাইয়ের বিমানটি অবতরণ করে কলকাতায়। বিমানটিতে প্রায় ১৩০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের শেষ বিমান উড়েছিল। এরপরেই বন্ধ হয়ে যায় পরিষেবা। একের পর এক বিমান বাতিল হতে শুরু করে। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement