সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মহাষ্টমীর দিন সংবাদ প্রতিদিন নিবেদিত টাটা নেক্সন ‘আবাসনে আবাহন’, পাওয়ার্ড বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল-এর বিজয়ীদের নাম ঘোষণা হওয়া মাত্র খুশির জোয়ার আবাসনগুলিতে। বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনার জোর প্রস্তুতি আবাসনগুলিতেও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেন না উদ্যোক্তারা। সেগুলির মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণে বেছে নেওয়া হল সেরা পাঁচটি আবাসনের পুজোকে। ঘোষিত হল সেরা প্রতিমা ও সেরা ভোগ-এই দুই বিভাগে বিজয়ীর নামও।
স্যাটেলাইট টাউনশিপ ক্লাব (শকুন্তলা পার্ক)
বারোয়ারি পুজোয় যেমন থিম ভাবনায় একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলে, তেমনই প্রতিযোগিতা আবাসনের পুজোগুলিতেও। তবে এই পুজোর ফ্লেভার আলাদা। তাই প্রতিযোগিতার ধরনটাও বেশ অন্যরকম। কোথাও কেউ চমকে দিয়েছেন ভোগ রান্না করে। কোথাও আবার প্রতিমাতেই বাজিমাত।
গল্ফগ্রিন শারদোৎসব কমিটি ফেজ- ২,৫,৪ (গল্ফ গ্রিন)
কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে। সামগ্রিক দিক থেকে এই খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা।
বলাকা আবাসন পুজো কমিটি (নিউটাউন)
সংবাদ প্রতিদিন নিবেদিত টাটা নেক্সন ‘আবাসনে আবাহন’, পাওয়ার্ড বাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল-এর বিচারকরা ছিলেন অপরাজিতা আঢ্য, সুদেষ্ণা রায়, শ্রীতমা ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ, প্রেমেন্দুবিকাশ চাকী, অতীন বসাক, ডাঃ তমোনাশ ভট্টাচার্য, সৌমিত্র মিত্র ও ম্যাজিসিয়ান অরিন্দম। তাঁদের বিচারেই সেরার স্বীকৃতি মিলল আবাসনের পুজোগুলিতে।
বিনায়ক এনক্লেভ পুজো কমিটি (সিঁথির মোড়)
এক নজরে দেখে নেওয়া যাক সে তালিকা:
সেরা পুজো
বলাকা আবাসন পুজো কমিটি (নিউটাউন)
গল্ফগ্রিন শারদোৎসব কমিটি ফেজ- ২,৫,৪ (গল্ফ গ্রিন)
বিনায়ক এনক্লেভ পুজো কমিটি (সিঁথির মোড়)
কমল রেসিডেন্সি (কামালগাজি)
স্যাটেলাইট টাউনশিপ ক্লাব (শকুন্তলা পার্ক)
কমল রেসিডেন্সি (কামালগাজি)
সেরা প্রতিমা
ইউনিওয়ার্ল্ড সিটি কলকাতা রেসিডেন্স (নিউটাউন)
সেরা ভোগ
গণপতি পার্ক আবাসিক দুর্গোৎসব (কেষ্টপুর)
