shono
Advertisement
Abhishek Banerjee

ভবানীভবনে অভিষেক, কালীঘাটের বাড়ি গিয়ে মাপজোক পুরকর্তাদের, অবৈধ অংশ ভাঙবে কবে?

মঙ্গলবার দুপুরে আচমকাই তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে মাপজোক শুরু করেন কলকাতা পুরসভার আধিকারিকরা।
Published By: Sucheta SenguptaPosted: 01:07 PM Jun 16, 2026Updated: 02:55 PM Jun 16, 2026

'শান্তিনিকেতন' বাড়ির পর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে হাজির কলকাতা পুরসভার কর্তারা। বাড়ি ও তার চারপাশ মেপে দেখা হচ্ছে। আর এতেই প্রশ্ন উঠেছে, তবে কি অবৈধ অংশের হদিশ পেলে কি আজই ভেঙে ফেলা হবে? যদিও এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি কলকাতা পুরসভার আবাসন বিভাগের আধিকারিকরা। উল্লেখ্য, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীভবনে, সিআইডির দপ্তরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে বাড়িতে পুর ইঞ্জিনিয়ারদের যাওয়া এবং এভাবে মাপজোক নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।

Advertisement

১২১, কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ার এই বাড়িতেই আপাতত অভিষেক থাকছেন সপরিবারে। এখানেই মঙ্গলবার দুপুরে পৌঁছন কলকাতা পুরসভার কয়েকজন আধিকারিক। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বাড়ির চারপাশে মাপজোক শুরু করেন। সেইসঙ্গে কাগজে তা নথিভুক্তও করেন। মনে করা হচ্ছে, এই বাড়ির কোনও অংশ বেআইনি কিনা অথবা বাড়তি জমি দখল করে কোনও নির্মাণ হয়েছে কিনা, তা পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা।

১২১, কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ার এই বাড়িতেই আপাতত অভিষেক থাকছেন সপরিবারে। এখানেই মঙ্গলবার দুপুরে পৌঁছন কলকাতা পুরসভার কয়েকজন আধিকারিক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঠিক তার আগেই নির্বাচনী প্রচারে ডিজে মন্তব্যের জেরে উসকানি মামলার তদন্তে সিআইডি-র ডাকে সাড়া দিয়ে ভবানীভবন গিয়েছেন অভিষেক। তিনি এই বাড়ি থেকে বেরনোর পর পুর-ইঞ্জিয়াররা পৌঁছে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বাড়ির চারপাশে মাপজোক শুরু করেন। সেইসঙ্গে কাগজে তা নথিভুক্তও করেন। মনে করা হচ্ছে, এই বাড়ির কোনও অংশ বেআইনি কিনা অথবা বাড়তি জমি দখল করে কোনও নির্মাণ হয়েছে কিনা, তা পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা।

১২১, কালীঘাট রোডের এই বাড়িতেই গিয়েছেন পুরসভার কর্তারা

এর আগে হরিশ মুখার্জি স্ট্রিটে তৃণমূল সাংসদের 'শান্তিনিকেতন' বাসভবনের কিছু অংশে বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভার নোটিস পাঠিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে তার বিস্তারিত নকশা চেয়ে পাঠানো হয়। তা পুরসভায় জমা দিতে বেশ খানিকটা সময় চেয়ে নিয়েছিলে অভিষেক। এদিন সেখানেও যান আধিকারিকরা। পরে ১২১, কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ার বাড়ি নিয়েও পুরসভার সংশয় থাকায় এদিন মাপজোক হল বলে মনে করা হচ্ছে। কিন্তু মালিকের অনুপস্থিতিতে এভাবে পুরসভার অভিযান নিয়ে প্রশ্ন উঠছে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement