shono
Advertisement
JAC Olivol

পোষ্যদের জন্য দুর্দান্ত প্রোডাক্ট আনছে 'জ্যাক অলিভল', শহরে এসে বিশেষ পরামর্শ 'DIY কিং'য়ের

কলকাতায় পা রাখলেন বিশ্বখ্যাত অ্যাকোয়ারিয়াম শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর জোয়ি মুলেন। ইন্টারনেট দুনিয়ায় তিনি অবশ্য ‘দ্য কিং অফ ডিআইওয়াই’ নামেই বেশি পরিচিত। কানাডার এই জনপ্রিয় ব্যক্তিত্বকে সামনে থেকে দেখতে এবং তাঁর অভিজ্ঞতার কথা শুনতে শহর কলকাতার উত্তেজনা এখন তুঙ্গে।
Published By: Buddhadeb HalderPosted: 07:18 PM Jun 19, 2026Updated: 07:18 PM Jun 19, 2026

সাদা-কালো পাথর। মধ্যে জলজ উদ্ভিদ। পাখনা মেলে ভাসছে রঙিন মাছের দল। সাজানো-গোছানো এমন অ্যাকোরিয়াম নিজের ঘরে কে না চায়? কিন্তু চাইলেই তো আর হল না! অথচ কেউ যদি নিজেই বানিয়ে নিতে চান এমন জলবাক্স? কী অবাক হচ্ছেন? না, স্বপ্ন নয়। কলকাতায় পা রাখলেন বিশ্বখ্যাত অ্যাকোয়ারিয়াম শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর জোয়ি মুলেন। ইন্টারনেট দুনিয়ায় তিনি অবশ্য ‘দ্য কিং অফ ডিআইওয়াই’ নামেই বেশি পরিচিত। কানাডার এই জনপ্রিয় ব্যক্তিত্বকে সামনে থেকে দেখতে এবং তাঁর অভিজ্ঞতার কথা শুনতে শহর কলকাতার উত্তেজনা এখন তুঙ্গে।

Advertisement

নিজস্ব ছবি।

‘জ্যাক অলিভল’ গ্রুপের উদ্যোগে কলকাতায় আয়োজিত হচ্ছে একটি বিশেষ টক শো-র। ১৯ জুন শহরের এক নামী ব্যাঙ্কোয়েটে বসছে এই চাঁদের হাট। নিজের হাতে কীভাবে কাস্টম ফিশ ট্যাঙ্ক, মজবুত স্ট্যান্ড এবং উন্নত ফিল্টারিং সিস্টেম তৈরি করা যায়, তা নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে দিশা দেখাচ্ছেন এই ব্যক্তিত্ব। এতদিন যাঁদের কেবল ইউটিউব বা সোশাল মিডিয়ার পর্দায় দেখা যেত, তাঁকে একেবারে সামনে থেকে পেয়ে উচ্ছ্বসিত কলকাতার অ্যাকোয়ারিয়াম প্রেমীরা।

কানাডার নোভা স্কোশিয়ার বাসিন্দা ওই অ্যাকোয়ারিয়াম বিশেষজ্ঞ সংবাদ প্রতিদিনের প্রতিনিধিকে জানান, জ্যাক অলিভল-এর আমন্ত্রণে ভারতে তাঁর এই প্রথম আসা। এ দেশের মানুষ ও সংস্কৃতি অত্যন্ত বিনম্র ও চমৎকার। অনুষ্ঠানে ১০ মিনিটের একটি অ্যাকোয়ারিয়াম সাজানোর প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। দর্শকদের উদ্দেশ্যে তাঁর রসিকতা— 'আপনারা আমাকে ভোট না দিলে আমি আর ভারতে আসব না।'

আয়োজকদের তরফে জানানো হচ্ছে, আগামী বছরের ১৫ থেকে ১৭ই জানুয়ারি 'ভারত পেট এক্সপো'-তে জ্যাক অলিভল-এর নতুন ব্রাঞ্চের সূচনা হবে। এই এক্সপোতেই তারা পেট ভেটেরিনারি কেয়ার ও শ্যাম্পুর নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। এছাড়া, জোয়ি মুলেন-কে বহু বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে ভারতে আনা সম্ভব হল, যা পশুপাখি প্রেমীদের জন্য এক বড় প্রাপ্তি বইকি! কলকাতায় এই ধরণের বড় আয়োজন আগে না হলেও, আগামী দিনে সাধারণ মানুষের সুবিধার্থে এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে করা হবে।

নিজস্ব ছবি।

কানাডার নোভা স্কোশিয়ার বাসিন্দা ওই অ্যাকোয়ারিয়াম বিশেষজ্ঞ সংবাদ প্রতিদিনের প্রতিনিধিকে জানান, জ্যাক অলিভল-এর আমন্ত্রণে ভারতে তাঁর এই প্রথম আসা। এ দেশের মানুষ ও সংস্কৃতি অত্যন্ত বিনম্র ও চমৎকার। অনুষ্ঠানে ১০ মিনিটের একটি অ্যাকোয়ারিয়াম সাজানোর প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। দর্শকদের উদ্দেশ্যে তাঁর রসিকতা— 'আপনারা আমাকে ভোট না দিলে আমি আর ভারতে আসব না।'

এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আলোচনা সভা নয়। এখানে জোয়ির জীবনের নানা অনুপ্রেরণামূলক গল্প এবং জলজ দুনিয়ার অজানা কাহিনি নিয়ে কথা হবে। হাজির থাকছেন শহরের বহু বিশিষ্ট ব্যক্তিত্বও। বিনোদন আর শিক্ষার এক দারুণ মিশেলে হতে চলেছে এই অনুষ্ঠান। উদ্যোক্তাদের আশা, জোয়ির এই সফর কলকাতার মৎস্যপ্রেমীদের ঘরোয়াভাবে অ্যাকোয়ারিয়াম তৈরির ধারণাই পালটে দেবে এবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement