কলকাতার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের বিরুদ্ধে এফআইআর। মারধর ও জমি দখলের অভিযোগে তারক সিংয়ের বিরুদ্ধে বেহালা থানায় মামলা রুজু হয়। তাঁর ছেলে, ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে তারক সিং ও অমিত সিংয়ের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে।
অভিযোগ, জমি ফেরত চাইলে অভিযোগকারীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা দাবি করা হয়। অভিযোগকারী জানান, জমি ফেরতের দাবিতে তারক সিংয়ের কাছে গেলে তাঁকে চড় ও লাথি মেরে বের করে দেওয়া হয়।
শুধু তাই নয়, জমি ফেরত চাইলে অভিযোগকারীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা দাবি করা হয়। অভিযোগকারী জানান, জমি ফেরতের দাবিতে তারক সিংয়ের কাছে গেলে তাঁকে চড় ও লাথি মেরে বের করে দেওয়া হয়। এমনকী বন্দুক উঁচিয়ে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।দীর্ঘ ২০ বছর ধরে কাউন্সিলর পদে। বর্তমানে তিনি ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূলের বিশ্বস্ত সঙ্গী বলেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বে ছিলেন তারক সিং। বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ে ২ বরো চেয়ারম্যানের পদত্যাগের পর মেয়র পারিষদের পদ থেকে পদত্যাগ করেন তারক। এবার সেই কলকাতার প্রাক্তন মেয়র পারিষদের নাম উঠে এল জমি দখলের অভিযোগে। তারক সিংয়ের ওয়ার্ডেরই এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত, চলতি মাসেই তারক সিংয়ের মেয়ে কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে পুরসভার বালতি চুরির অভিযোগ সরব হন স্থানীয়রা। রায় বাহাদুর রোডের কাছে একটি কারখানার পরিত্যক্ত জমিতে প্রায় দেড় লক্ষ পুরসভার বালতি মজুত করে রাখার অভিযোগ ওঠে। ১১৬ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে সরকারি বালতি বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে সরব হয় বিজেপিও।
