shono
Advertisement

Breaking News

Jay Praksh Majumdar

ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখল! জয়প্রকাশের স্ত্রীকে চড় বাড়িওয়ালার, ভাইরাল ভিডিও

স্ত্রীকে চড় মারার ঘটনায় সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি জয়প্রকাশ মজুমদার।
Published By: Jaba SenPosted: 01:58 PM May 31, 2026Updated: 01:59 PM May 31, 2026

দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখল ও ঘর না ছাড়ার অভিযোগকে কেন্দ্র করে বিবাদের জেরে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারার ঘটনা ঘটল। সেই চড়ের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও স্ত্রীকে চড় মারার ঘটনায় সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি জয়প্রকাশ মজুমদার।

Advertisement

জানা গিয়েছে, সল্টলেক এলাকায় দীর্ঘদিন ধরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, ফ্ল্যাটের জন্য় নামমাত্র ভাড়া দিচ্ছিলেন তিনি। এই নিয়ে বাড়িওয়ালার সঙ্গে জয়প্রকাশের বিরোধ চলছিল। মালিকের অভিযোগ, ১৪ বছর ধরে ফ্ল্যাট আটকে রেখেছেন ওই তৃণমূল নেতা। ফ্ল্যাট ছেড়ে দিতে বলা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার জেরে তিনি সেটি খালি করছিলেন না। সম্প্রতি ফ্ল্যাটের মালিকের স্ত্রী লোকজন নিয়ে এসে ফ্ল্যাট খালি করার দাবি জানালে তুমুল উত্তেজনা তৈরি হয়। বচসা ও ঝামেলার মধ্যেই জয়প্রকাশের স্ত্রীর সঙ্গে মালিকের স্ত্রীর হাতাহাতি হয়। তখনই তাঁকে চড় মেরে দেন মালিকের স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সোফাতে বসে আছেন জয়প্রকাশের স্ত্রী। সেই সময় ফ্ল্যাটের মালিকের স্ত্রী উত্তেজিত হয়ে বা হাতে তাঁকে চড় মারেন। সঙ্গে সঙ্গে মাকে বাঁচাতে ঝাপিয়ে পড়েন জয়প্রকাশের ছেলে। বাড়িওয়ালার একটিই দাবি, তাঁদের অবিলম্বে বাড়ি ছেড়ে দিতে হবে। সম্প্রতি এই ভিডিওটিই ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বেআইনি নির্মাণ, দখল রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। দখলদারি সরাতে পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যজুড়ে একাধিক বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হয়েছে একের পর একে তৃণমূল কার্যালয়ও। ক্ষমতা দেখিয়ে জোর করে দখল করে রাখা একাধিক পার্টি অফিস, ঘর দখলমুক্ত করা হচ্ছে। এরপরই দীর্ঘদিন ধরে আটকে রাখা ফ্ল্যাট পুনরুদ্ধার করতে মাঠে নামেন জয়প্রকাশ মজুমদারের বাড়িওয়ালা। এই নিয়েই দুই পক্ষের মধ্য়ে চরম অশান্তি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement