ইন্ডিয়া জোটে শরিক হলেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব খানিকটা বাড়াতে দেখা গিয়েছিল সমাজবাদী পার্টিকে। দিন কয়েক আগেই কলকাতায় এসে দলের সর্বভারতীয় নেতা কিরণময় নন্দ তৃণমূলের পরাজয়ের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন। এবার সেই মমতার সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। বৃহস্পতিবার বৃষ্টিভেজা বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে কালীঘাটে যান সেলেব সাংসদ। তাঁকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে গেলেন বাংলারই 'ধন্যি মেয়ে' জয়া বচ্চন। বৃহস্পতিবার ডেরেক ও ব্রায়েনের সঙ্গে তিনি আসেন মমতার বাড়িতে। এমনিতে তৃণমূলনেত্রীর সঙ্গে অমিতাভঘরনির বেশ ভালো সম্পর্ক। আগে বাংলার ভোটে এসে মমতার হয়ে প্রচারও করে গিয়েছেন জয়া। কিন্তু এবার তিনি 'প্রাক্তন'। এই অবস্থায় জয়ার আগমন নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি কিরণময় নন্দের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল নাকি ইন্ডিয়া জোটের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা?
কালীঘাটে মমতার বাড়িতে জয়া বচ্চন, স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: অরিজিৎ সাহা
ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তিনি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। এনিয়ে মামলাও চলছে। মমতার এই অভিযোগকে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। তিনি ফলপ্রকাশের কয়েকদিন পর কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন। তার কিছুদিন পর অবশ্য সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ মমতার সমালোচনাই করেছিলেন। তাঁর মতে, ''মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন।'' এও জানিয়েছিলেন যে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অনেক সময় অনেক কিছু বলতে হয়। অর্থাৎ অখিলেশের মমতাকে সমর্থনের বিষয়টিকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছিলেন, তা স্পষ্ট।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে গেলেন বাংলারই 'ধন্যি মেয়ে' জয়া বচ্চন। বৃহস্পতিবার ডেরেক ও ব্রায়েনের সঙ্গে তিনি আসেন মমতার বাড়িতে। এমনিতে তৃণমূলনেত্রীর সঙ্গে অমিতাভঘরনির বেশ ভালো সম্পর্ক। আগে বাংলার ভোটে এসে মমতার হয়ে প্রচারও করে গিয়েছেন জয়া। কিন্তু এবার তিনি 'প্রাক্তন'। এই অবস্থায় জয়ার আগমন নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি কিরণময় নন্দের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোল নাকি ইন্ডিয়া জোটের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা? দুই নেত্রীর আলোচনার বিষয় অবশ্য জানানো হয়নি।
