shono
Advertisement

মাদার টেরিজাকে অসম্মান করতেই টার্গেটে সংস্থা, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা

পুরো বিষয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো? The post মাদার টেরিজাকে অসম্মান করতেই টার্গেটে সংস্থা, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Jul 12, 2018Updated: 04:06 PM Jul 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদার টেরিজার সংস্থা থেকে শিশুচুরির বিষয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুরো ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর দাবি, সংস্থার বদনাম করতেই বিজেপি মাদারকেও ছাড়ছে না৷

Advertisement

দিনকয়েক আগেই রাঁচির হোম থেকে শিশুচুরির অভিযোগ উঠেছিল৷ উত্তরপ্রদেশের এক দম্পতি এই অভিযোগ আনে৷ তাঁদের দাবি ছিল, টাকা নিয়েও শেষমেশ তাদের থেকে শিশু ফিরিয়ে নেওয়া হয়৷ এ নিয়েই পুলিশের দ্বারস্থ হন তাঁরা৷ তদন্তে নেমে দুই সিস্টারকে আটক করে পুলিশ৷ শুরু হয় হোমের কার্যাবলী খতিয়ে দেখার কাজ৷ জানা যায়, গত তিন বছরে ২৮০টি শিশুজন্মের কোনও হদিশই রেকর্ডে পাওয়া যাচ্ছে না৷ সন্ত টেরিজার সংস্থার নাম জড়ানোয় সারা দেশেই শোরগোল পড়ে৷ যদিও টুইট করে আজ মমতা যা বলেছেন, তার সারমর্ম যা সামনে দেখা যাচ্ছে, তা সত্যি নয়৷ নেপথ্যে অন্য কোনও কারসাজি আছে বলেই তাঁর বিশ্বাস৷ এদিন তিনি বলেছেন, মাদার একা হাতে এই সংস্থা গড়ে তুলেছেন৷ এখন তাঁদেরও রেয়াত করা হচ্ছে না৷ সংস্থার বদনাম করার চেষ্টা চলছে৷ সন্ন্যাসিনীদের টার্গেট করার চেষ্টা হচ্ছে৷ বিজেপির এই প্রচেষ্টা নিন্দনীয় বলেই এদিন সাফ জানিয়েছেন তিনি৷ সেই সঙ্গে মাদারের সংস্থা যাতে ভবিষ্যতেও দরিদ্রদের জন্য কাজ করে যেতে পারে, সেই আশা প্রকাশ করেছেন তিনি৷

[ বেআইনিভাবে হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ, পৈলান কর্তার বাড়িতে সিবিআই ]

মাদার টেরিজার প্রতি মমতা বরাবরই শ্রদ্ধাশীল৷ এ শহরে এক সংকটের সময়ে, টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে মাদারের সঙ্গে তাঁর দেখা হয়েছিল৷ দু’জনেই সেবার মানুষের সেবার টানে পথে নেমেছিলেন৷ কিন্তু দুজনের পথ ছিল আলাদা৷ সে স্মৃতি আজও ভোলেননি মমতা৷ বিভিন্ন স্মৃতিচারণে মাদারের সঙ্গে সেই সাক্ষাতের কথা বলেন তিনি৷ সেই মাদারের সংস্থার নাম শিশুচুরিতে জড়ানোর পর সরব হলেন তিনি৷ যদিও মাদারের সংস্থার প্রতিই আস্থা রেখেছেন নেত্রী৷ কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে৷ নেপথ্যের রাজনৈতিক খেলার জন্যই যে মাদারকে বদনাম করার চেষ্টা চলছে, এদিন তা জানাতে কসুর করেননি তৃণমূল সুপ্রিমো৷

The post মাদার টেরিজাকে অসম্মান করতেই টার্গেটে সংস্থা, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement