shono
Advertisement
W

আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, উত্তরে দুর্যোগ

সকাল থেকে মুখ ভার আকাশের। গত ২৪ ঘণ্টায় শহরজুড়ে বৃষ্টি হয়েছে ৬২.১ মিলিমিটার। বিহার থেকে বাংলার উপকূল পর্যন্ত সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা।
Published By: Subhankar PatraPosted: 09:32 AM Jun 22, 2026Updated: 11:49 AM Jun 22, 2026

সকাল থেকে মুখ ভার আকাশের। গত ২৪ ঘণ্টায় শহরজুড়ে বৃষ্টি হয়েছে ৬২.১ মিলিমিটার। বিহার থেকে বাংলার উপকূল পর্যন্ত সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই বৃষ্টির দাপট দাবি আবহাওয়াবিদদের। এ দিকে আজ, সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

নিম্নচাপ অক্ষরেখাটি সরে গেলে কিছুটা কমবে বৃষ্টি। তবে বুধবার থেকে ফের বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছেই। বিভিন্ন জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে কিছুটা। ফের শুক্রবার থেকে ব্যাপকতা বাড়বে।

দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় কয়েকটি  হলুদ সতর্কতা জারি করা করেছে হাওয়া অফিস। পরবর্তী কয়েক দিনেও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।

অন্যদিকে, এ দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় জারি কমলা সতর্কতা। সপ্তাহজুড়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে। এই কয়দিন বৃষ্টি তুলনামূলক কমলেও শুক্রবার থেকে আবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। জারি হবে কমলা সতর্কতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement