shono
Advertisement
Madan Mitra on Mamata Banerjee

'অভিষেককে ছেড়ে আসুন, এক মাস সময় দিচ্ছি', শহিদ সমাবেশের মঞ্চ থেকে মমতাকে নিশানা মদনের!

মেয়ো রোডের শহিদ সমাবেশের মঞ্চ থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মদন মিত্র। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির বদল করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
Published By: Suhrid DasPosted: 01:35 PM Jul 21, 2026Updated: 03:47 PM Jul 21, 2026

"অভিষেককে ছেড়ে আসুন, এক মাস সময় দিচ্ছি।" মেয়ো রোডের শহিদ সমাবেশের মঞ্চ থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন মদন মিত্র (Madan Mitra)। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির বদল করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দেখা করেছিলেন মদন। তারপরই 'আসল' তৃণমূল শিবিরে যোগ দেন তিনি।

Advertisement

সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করেছিলেন, তাঁর জন্যই দল ভাঙছে বলে জোরালো অভিযোগ করেছিলেন মদন। এবার শহিদ দিবসের মঞ্চ থেকেও মমতা ও অভিষেককে নিশানা করলেন মদন মিত্র। 'পুত্র স্নেহে অন্ধ ছিলেন, স্বীকার করুন। অভিষেককে ছেড়ে আসুন এক মাস সময় দিচ্ছি।" মমতাকে নিশানা করে 'আসল' তৃণমূলে আসার আহ্বান করলেন তিনি।  

'আসল' তৃণমূল শিবিরের তরফে কলকাতার মেয়ো রোডে এদিন শহিদ দিবস (21 July Shahid Diwas) সমাবেশ হয়। সেই মঞ্চেই কার্যত ফের কালীঘাট তৃণমূলকে নিশানা করলেন মদন মিত্র। অভিষেককে ছেড়ে তাঁদের সঙ্গে আসার আবেদন করলেন তিনি। মমতাকে নিশানা করে মদন বলেন, "একবার স্বীকার করুন পুত্রস্নেহে অন্ধ হয়ে ছিলেন। একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব।" এর আগে বিক্ষুব্ধদের ফিরে আসার জন্য চ্যালেঞ্জ ছুড়ে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, বিক্ষুব্ধরা ফিরে আসুক, একঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন। তবে কেউ ফিরবেন না, সেই কথাও জোর গলায় বলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। মদন তাঁর বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে মমতাকে বার্তা দিয়েছেন। তাঁর কথায়, "আমরা একমাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন।"  

মেয়ো রোডের সমাবেশ মঞ্চে 'আসল' তৃণমূল শিবিরের নেতৃত্ব। নিজস্ব চিত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত চাটার্ড বিমানে যাতায়াত করেন বলে আগেই অভিযোগ করেছিলেন মদন মিত্র। গতকাল ফেসবুক লাইভে এসে অভিষেককে আরও একহাত দিয়েছিলেন। মদনের বক্তব্য, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমাকে ধমকে-চমকে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল দিয়ে আর যাকেই চমকাস, আমাকে চমকাস না। লাভ হবে না। আমি ওসবে ভয় পাই না। দালাল বলা হচ্ছে? এই মদন মিত্রই শুধু দালালি করেনি কারও। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে যে লড়েছে, তার নাম মদন মিত্র। ২৭ মাস জেলে থেকে বেরিয়ে এসেও আমি তিনগুণ ভোটে জিতেছি।”

এদিন বিক্ষুব্ধদের আরও একবার তারামণ্ডলের সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বেরিয়ে গিয়েছেন, তাঁরা পরে ফিরে আসতে চাইলেও যেন নেত্রী না নেন, মমতা বন্দ্যোপাধ্যয়ের কাছে সেই আবেদন করেছেন অভিষেক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement