shono
Advertisement
Madhyamik Result 2026

শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ, কোথায়, কখন, কীভাবে দেখবেন রেজাল্ট?

শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফলাফল প্রকাশ করবেন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
Published By: Subhankar PatraPosted: 07:29 PM May 07, 2026Updated: 08:14 PM May 07, 2026

রাত পোহালেই শুক্রবার সকালে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2026)। জীবনের প্রথম বড় পরীক্ষার ফলপ্রকাশ। সকাল ৯টার পর ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে দেখা যাবে রেজাল্ট। কোথায়, কখন, কীভাবে দেখা যাবে ফলাফল?

Advertisement

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফলাফল প্রকাশ করবেন সভাপতি রামানুজ। তিনি ফল ঘোষণার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।

কোথায় দেখা যাবে ফলাফল?

সবার প্রথমে পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটে  www.wbbsedata.com- যেতে হবে। তারপর রেজাল্ট লেখা ট্যাবে ক্লিক করতে হবে। নতুন পেজ খোলার পর সেখানে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর, জন্ম তারিখ-সহ অন্যান্য তথ্য দেওয়ার পর রেজাল্ট দেখা যাবে। পাশে প্রিন্টের অপশনও থাকবে। প্রয়োজন হলে সেই রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবেন পড়ুয়ারা। এ ছাড়াও সংবাদ প্রতিদিনের https://result.sangbadpratidin.in/ -এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি রেজাল্টের পেজে যাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement