shono
Advertisement
Mamata Banerjee

এবার আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টে মমতা, ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়ালের সম্ভাবনা

দ্রুত শুনানির আবেদন নিয়ে হাই কোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি। সেখানে সওয়াল করতে পারেন মমতা।
Published By: Subhankar PatraPosted: 10:40 AM May 14, 2026Updated: 12:06 PM May 14, 2026

কলকাতা হাই কোর্টে আইনজীবীর ভূমিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়ালে হাই কোর্টে হাজির তৃণমূল সুপ্রিমো। প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি। সেখানে সওয়াল করতে পারেন মমতা। বৃহস্পতিবার সকালে তাঁকে আইনজীবীর পোশাকে আদালত চত্বরে দেখা গিয়েছে।

Advertisement

নির্বাচনের পর তৃণমূল কার্যালয় ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলা থেকে সেই অভিযোগ ওঠে। সেই ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই শুনানি হতে পারে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। সেই মামলায় আইনজীবী হিসাবে সওয়াল করতে পারেন তৃণমূল সুপ্রিমো। 

ছাব্বিশের ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। দু’শোর বেশি আসন নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। এই হারের পর সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে ‘মুক্ত বিহঙ্গ’ বলে উল্লেখ করে বলেন, "আমার কোনও চেয়ার নেই, আমি একজন সাধারণ মানুষ। আমার কোনও অসুবিধা হচ্ছে না তাতে। এবার আমি রাস্তায় নামব। আইনজীবী হিসাবে কাজ করব।" সেই মোতাবেক তাঁকে দেখা গেল কলকাতা হাই কোর্টে।

এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা। সেই সময় তিনি মুখ্যমন্ত্রী  ছিলেন। এবার নির্বাচনের পর তাঁকে দেখা গেল আইনজীবীর পোশাকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement