রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফর নিয়ে নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়েছে রাজ্য সরকার ও রাষ্ট্রপতি ভবন। এই ইস্যু পরিণত হয়েছে রাজনৈতিক তরজায়। ঘনঘন এনিয়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপি নেতারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। পালটা রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীও জবাব দিচ্ছেন। ১২ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী নিজে ২ বার অভিযোগ তুলেছেন, দেশের সর্বোচ্চ নাগরিককে অসম্মান করেছে বাংলার তৃণমূল সরকার। এবার তার জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদি! রবিবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, ''দেখুন ছবিটা। সম্মাণনীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন। কে কাকে অপমান করছে?''
এবার তার জবাব দিতে গিয়ে তৃণমূলের হাতিয়ার পুরনো একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মুর্মু আর চেয়ারে বসে প্রধানমন্ত্রী মোদি! রবিবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, ''দেখুন ছবিটা। সম্মাণনীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন। কে কাকে অপমান করছে?''
রবিবার ধর্মতলার ধরনামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যখন বীরবাহা হাঁসদা ও জুন মালিয়ার হাতে এই ছবি দেখছেন রাজ্যবাসী, ঠিক একই সময়ে মথুরাপুরের জনসভা থেকেও একই ছবি দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও ছবিটি দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তোপ দেগে বলেন, ''বলছে নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে তৃণমূল সরকার। এই ছবিটা দেখুন তো আপনারা। মাননীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী চেয়ারে বসে। এর থেকে বড় অপমান কী হতে পারে? ওঁরা আবার বলছেন অপমানের কথা। অপমানা আপনারা করেন, বাংলার মানুষকে। এখানে রাজনৈতিকভাবে জিততে পারেন না বলে অপমান করেন।''
রাষ্ট্রপতি মুর্মুকে 'অপমানে'র ছবি দেখালেন অভিষেক। ছবি: অরিজিৎ সাহা।
শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে আমন্ত্রিত হয়ে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানাতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী হাজির না হওয়ায় প্রোটোকল ভাঙা হয়েছে বলে অভিযোগে তোলপাড় পড়ে যায়। ইতিমধ্যে তা রাজনৈতিক তরজায় বদলে গিয়েছে। ইতিমধ্যে দু'দুবার প্রধানমন্ত্রী নিজে এনিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন। এবার তারই জবাব দিতে গিয়ে পুরনো ছবি কে সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে সেই ছবি দেখালেন। ছবিটা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি মুর্মুর। তা দেখালেন তৃণমূল সাংসদ জুন মালিয়া এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।
ছবি দেখিয়ে মমতা বললেন, ''দেখুন, প্রধানমন্ত্রী বসে আছে আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা কখনও এমনটা করি না। যে কেউ যে কোনও সময়ে এলে আমরা উঠে দাঁড়াই। আর উনি বলছেন, আমরা নাকি অপমান করি।কে কাকে অপমান করে? এই ছবিটাই প্রমাণ হিসেবে দেখানোর ছিল আমার।''
