shono
Advertisement
Kolkata Metro

শ্রমিক দিবস ও বুদ্ধপূর্ণিমায় কম চলবে মেট্রো, শুরু ও শেষ পরিষেবা মিলবে কখন?

May Day: কতক্ষণের ব্যবধানে পাবেন মেট্রো? ছুটির দিনে বিশেষ প্ল্যান করার আগে জেনে নিন।
Published By: Tiyasha SarkarPosted: 03:57 PM Apr 30, 2026Updated: 04:44 PM Apr 30, 2026

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। চলতি বছরে একইদিনে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। ফলে জরুরি পরিষেবা বাদে সর্বত্র ছুটি। তাই শুক্রবার রেল, বাস, মেট্রো পরিষেবা সচল থাকছে শহর কলকাতায়। তবে এদিন অন্যদিনের তুলনায় কম চলবে মেট্রো। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কখন শুরু হবে পরিষেবা? শেষ মেট্রো পাবেন কখন? ব্যবধানই বা হবে কতটা? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে, সাধারণ দিনে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) চলে ২৭২ টি মেট্রো। কিন্তু আগামিকাল তা কমিয়ে চালানো হবে মোট ২৪৪টি। আপ ও ডাউনে ১২২ টি করে। পরিষেবা শুরু হবে ৬ টা বেজে ৫০ মিনিটেই। সপ্তাহভর গ্রিন লাইনে চলে ২২৮ টি মেট্রো। শুক্রবার চলবে ২০৪ টি মেট্রো। হলুদ লাইনে সাধারণত চলে ১২০ টি মেট্রো। কমিয়ে শুক্রবার চালানো হবে ৯২ টি। তবে অরেঞ্জ ও পার্পল লাইনে স্বাভাবিক থাকবে পরিষেবা।

জানা যাচ্ছে, প্রান্তিক স্টেশন থেকে শুরু ও শেষ মেট্রো অন্যান্য দিনের মতো সময়েই পাওয়া যাবে। পরিষেবা শুরু হবে ৬ টা বেজে ৫০ মিনিটে। রাত সাড়ে নটায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ছাড়বে শেষ মেট্রো। দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ রাত্রিকালীন মেট্রোটি ছাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement