shono
Advertisement
Mamata Banerjee

এবার কাউন্টিং সেন্টারে পাহারায় খোদ মমতা, গণনায় কারচুপির আশঙ্কা করে প্রার্থীদের কী বার্তা?

মমতার আশঙ্কা, স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময়ও ইভিএম বদল করা হতে পারে। গণনার সময় কারচুপির সম্ভাবনা প্রবল বলেও দাবি তাঁর। 
Published By: Tiyasha SarkarPosted: 05:39 PM Apr 30, 2026Updated: 07:06 PM Apr 30, 2026

ভোটের দিন নজিরবিহীনভাবে সাতসকালে বাসভবন থেকে বেরিয়ে বুথে বুথে ঘুরেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট (Bengal Election 2026) পর্ব মিটতেই ভিডিও বার্তায় তিনি জানালেন, নিজেই পাহারা দেবেন ইভিএম। এমনকী গণনার দিন প্রার্থী হিসেবে থাকবেন গণনাকেন্দ্রে। তিনি একা নন, দলের সমস্ত প্রার্থীদের কাউন্টিং সেন্টারে থাকার নির্দেশ দিলেন তিনি। তাঁর আশঙ্কা, স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময়ও ইভিএম বদল করা হতে পারে। গণনার সময় কারচুপির সম্ভাবনা প্রবল বলেও দাবি তাঁর। 

Advertisement

মমতা বললেন, 'ইভিএম পাহারা দিতে হবে। আমার এলাকায় পাহারা দেব আমি। ২৯৪ আসনের প্রার্থীরা নিজে পাহারা দিন। রাত জেগে থাকুন। আমি যদি পারি, আপনারাও পারবেন। কারণ, গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় তা বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।'

বৃহস্পতিবার বিকেলে কর্মী ও রাজ্যবাসীর জন্য ভিডিওবার্তা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, তৃণমূলই সরকার গড়বে, কারও চিন্তার কোনও কারণ নেই। তবে বিজেপি যে গণনায় কারচুপির চেষ্টা করবে, তা নিয়ে মোটের উপর নিশ্চিত তৃণমূল সুপ্রিমো। তাই প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, "ইভিএম পাহারা দিতে হবে। আমার এলাকায় পাহারা দেব আমি। ২৯৪ আসনের প্রার্থীরা নিজে পাহারা দিন। রাত জেগে থাকুন। আমি যদি পারি, আপনারাও পারবেন। কারণ, গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময় তা বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।"

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি নিজে প্রার্থী হিসেবে গণনাকেন্দ্রে থাকবেন। তাঁদের নির্দেশ, সকল প্রার্থী থেকে গণনাকেন্দ্রে থাকেন। অত্যন্ত প্রয়োজন ছাড়া যেন একমুহূর্তের জন্যও কেউ না সরেন। মমতার কথায়, "যদি উঠতেই হয়, এমন কাউকে রেখে যাবেন যিনি টাকায় বিক্রি হবে না।" তিনি আরও স্পষ্ট করে বললেন, "আমি যতক্ষণ সাংবাদিক বৈঠক করে না বলব, ততক্ষণ কেউ গণনার টেবিল ছাড়বেন না।" পাশাপাশি কর্মীদের শান্ত ও সংযত থাকার জন্য অনুরোধও করেছেন দলনেত্রী। নিশানা করেছেন বিজেপি ও কমিশনকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement