shono
Advertisement
Doctors

চিকিৎসকদের ট্রান্সফার এবার নিয়ন্ত্রিত! প্রত্যন্ত পোস্টিংয়ে দু'বছরেই শহরে, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি

কিন্তু বারাসত, ডায়মন্ডহারবারে ট্রান্সফারের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। কারণ জানানলেন স্বাস্থ্যমন্ত্রী।
Published By: Jaba SenPosted: 09:35 AM Jul 02, 2026Updated: 09:35 AM Jul 02, 2026

চিকিৎসকদের 'ট্রান্সফার' এবার থেকে সময় নিয়ন্ত্রিত। কলকাতার বাসিন্দা চিকিৎসক যদি গোসাবায় পোস্টিং পান, তাহলে দু'বছরের মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হবে। কিন্তু বারাসত, ডায়মন্ডহারবারের ক্ষেত্রে তা হবে না। কারণ? স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, কলকাতার সঙ্গে বারাসত, ডায়মন্ডহারবারের চরিত্রগত কোনও ফারাক নেই।

Advertisement

১৫ বছর পর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে পা রাখলেন কোনও স্বাস্থ্যমন্ত্রী। ১ জুলাই চিকিৎসক দিবসের অনুষ্ঠানে এসে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, "কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে কোনও চিকিৎসকের পোস্টিং হলে, যদি দেখা যায় তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন তবে তাঁকে একবছর-দু'বছর, তিন বছর পরে শহরে ফিরিয়ে আনা হবে।" মন্ত্রী জানান, এই নীতি এখনও চূড়ান্ত হয়নি। বুধবার আইএমএ-এর চিকিৎসক দিবসের অনুষ্ঠানে নামকরণ হল অডিটোরিয়ামের। আর জি কর মেডিক্যালের ধর্ষিতা নিহত চিকিৎসকের নামে অডিটোরিয়ামের নাম হল অভয়া অডিটোরিয়াম। যার উদ্বোধন করলেন অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। ছিলেন আইএমএ বঙ্গীয় শাখার সম্পাদক ডা. শান্তনু সেন।

এদিনের অনুষ্ঠানে অভয়ার মা জানিয়েছেন, মেয়ের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনে। থ্রেট কালচার বাহিনী এখনও যায়নি। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক ভালো করে। তা হলেই জানা যাবে আর জি করের নেপথ্যে কে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচন হবে। এদিনের অনুষ্ঠানে জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায়, সিঙ্গুরের বিধায়ক অরূপকুমার দাস, ডা. প্রণত টুডু উপস্থিত ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement