shono
Advertisement
CM Suvendu Adhikari

নিউটাউনে হবে নতুন বিধানসভা ভবন, স্পিকারকে জমি পরিদর্শনের আর্জি মুখ্যমন্ত্রীর

নিউটাউনে ৪০ একর জমি বরাদ্দ করা হয়েছে। একই ক্যাম্পাসে বিধানসভা ভবন, বিধায়কদের আবাস, বিধানসভা সচিবালয় হবে। নয়া দিল্লিতে নতুন সংসদ ভবনেরই মতোই আধুনিক মানের বিধানসভা ভবন তৈরি করা হবে বলেই জানা যাচ্ছে।
Published By: Subhankar PatraPosted: 06:25 PM Jul 25, 2026Updated: 08:55 PM Jul 25, 2026

নিউটাউনে তৈরি হবে নতুন বিধানসভা ভবন। প্রস্তুতি শুরু করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পিকার রথীন্দ্রনাথ বসুকে সর্বদলীয় দল নিয়ে জমি পরিদর্শনের অনুরোধ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি পিডব্লিউডিও অন্যান্য নির্মাণকারী সংস্থাকে নিয়ে পরিদর্শনের কথা বললেন তিনি।

Advertisement

বাজেট অধিবেশনের ধন্যবাদ জ্ঞাপন ভাষণে বক্তৃতাও দিতে ওঠেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ভাষণেই তিনি জানান, "নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে। লোকসভার মতো।" কারণ যদি ডিলিমিটেশন অর্থাৎ আসন পুনর্বিন্যাস ও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ হলে বর্তমান বিধানসভায় বিধায়কদের বসার জায়গা দেওয়া কঠিন হবে।

স্পিকারকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, "সর্বদল নিয়ে জায়গা পরিদর্শন করুন। পিডব্লজডি ও অন্যান্যদের সঙ্গে নিয়ে যান। প্রাথমিক পরিকল্পনা তৈরি করতে হবে এখন থেকেই। এখন বিধানসভায় আসন ২৯৪। ডিলিমিটেশন ও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ হলে তা ৪০০-উপর হয়ে যাবে। এখানে বসার জায়গা হবে না। এখন থেকেই পরিকল্পনা করতে হবে। অর্থমন্ত্রীর সাক্ষী রেখে বলছি, অর্থ সমস্যা হবে না।" কোভিড কালের স্মৃতি রোমন্থন করে বলেন, "কোভিডের সময় যখন দূরে দূরে বসাতে হয়েছিল মনে আছে গ্যালারীর কাছে পৌঁছে গিয়েছিল আসন। পুরনো বিধায়কদের মনে আছে।"

প্রসঙ্গত, নিউটাউনে ৪০ একর জমি বিগত সরকার বরাদ্দ করে গিয়েছে। একই ক্যাম্পাসে বিধানসভা ভবন, বিধায়কদের আবাস, বিধানসভা সচিবালয় তৈরির প্রস্তুতি কিছুটা সেরে রাখা হয়েছে। নতুন সংসদ ভবনেরই মতোই আধুনিক মানের বিধানসভা তৈরি করা হবে বলেই জানা যাচ্ছে। তবে বর্তমান ভবন হেরিটেজ বিল্ডিং। সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভবনকেও কাজে লাগানো হবে। তিনি বলেন, "কী কাজে ব্যবহার হবে, তা সময় বলবে। তবে এই বিল্ডিং হেরিটেজ।"

পাশাপাশি বিধায়ক ভবন, বিধানসভার ক্যান্টিনের মান উন্নয়নের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। নতুন বিধায়কদের লাইব্রেরীতে গিয়ে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন। বিধায়কদের হাজিরা ও পারফন্সমেন্স কেমন তা জানাতে নতুন ওয়েবসাইট তৈরিরও কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement