shono
Advertisement
Ration Dealer

কমিশন না বাড়ালে সিসিটিভি নয়, রেশন ডিলারদের বৈঠকে বড় সিদ্ধান্ত, উপস্থিত মোদির ভাইও

দীর্ঘদিন ধরে রেশনের সামগ্রীর উপর কুইন্ট্যাল প্রতি কমিশন বাড়ানোর দাবি জানানো হচ্ছে। এদিকে খাদ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের প্রত্যেকটি রেশন দোকানে সিসিটিভি লাগাতে হবে। সেই নির্দেশের বিরোধিতা করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 06:29 PM Jul 13, 2026Updated: 06:29 PM Jul 13, 2026

দীর্ঘদিন ধরে রেশনের সামগ্রীর উপর কুইন্ট্যাল প্রতি কমিশন বাড়ানোর দাবি জানানো হচ্ছে। এদিকে খাদ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের প্রত্যেকটি রেশন দোকানে সিসিটিভি লাগাতে হবে। সেই নির্দেশের বিরোধিতা করা হয়েছে। দাবিমতো কমিশন না বাড়ালে সিসিটিভি লাগানো যাবে না, রেশন ডিলারদের বৈঠকে এই কথা সিদ্ধান্ত হয়েছে। আজ, সোমবার কলকাতার মহাজাতি সদনে সারা ভারত ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডারেশনের সামিট ছিল। সেখানেই একাধিক দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। ফের কমিশন বাড়ানোর জোরালো দাবি ওঠে। সামিটে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি প্রহ্লাদ মোদি। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই।

Advertisement

রাজ্যের রেশন ডিলাররা এই মুহূর্তে চাল, চিনি, গমে কুইন্টাল প্রতি ১০৫ টাকা কমিশন পান। দীর্ঘদিন ধরে ওই কমিশন বাড়ানোর দাবি জানানো হচ্ছে। এর আগে রাজ্যের তরফে ৯৫ টাকা কমিশন পাওয়া যেত। তৃণমূল সরকারের আমলে এই কমিশন ২০০ টাকা করার জোরালো দাবি করা হয়। গত এপ্রিল মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কমিশন বাড়িয়ে ৯৫ থেকে ১০৫ টাকা করা হয়েছিল। যদিও দাবি থেকে সরেনি সংগঠনের সদস্যরা। কমিশন ২০০ টাকা করার দাবিতে এখনও অনড় তাঁরা। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

প্রহ্লাদ মোদি জানিয়েছেন, "সরকারের সিদ্ধান্ত অমান্য করা যায় না, তবে সংগঠনের স্বার্থের কথাও ভাবতে হবে। তাই সরকারকে নিজেদের সুবিধা অসুবিধা বোঝাতে নিজেদের দাবিদাওয়া মেটাতে হলে সরকারি সিদ্ধান্তকে কিছুটা স্থবির করতে হবে, বললেই সব মেনে নেওয়া যায় না। আন্দোলন করতে হবে একজোট হয়ে। বোঝাতে হবে সরকারের সিদ্ধান্ত মানব কিন্তু আমাদের দাবিও মানতে হবে।"

খাদ্য দপ্তরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি রেশন দোকানে সিসিটিভি লাগাতে হবে বলে জানানো হয়েছে। এদিন সেই নির্দেশিকা নিয়েও সামিটে কথা ওঠে। উপস্থিত সদস্যরা দাবি তোলেন, কমিশন না বাড়ালে সিসিটিভিও বসানো যাবে না! দার্জিলিং জেলার এক রেশন ডিলার নেতা, পাহাড়ের রেশন ডিলারদের জন্য বিশেষ সুবিধার দাবিও তোলেন। এদিন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এদিন সামিটে সিদ্ধান্ত হয়, রেশন সামগ্রীর কুইন্ট্যাল প্রতি কমিশন না বাড়ালে সিসিটিভি লাগানো হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement