shono
Advertisement

Breaking News

Medical College Kolkata

ছ'মাসে মেডিক্যালে 'ফ্রি'তে একশো অস্ত্রোপচার, হেড অ্যান্ড নেক সার্জারির জন্য আসছে রোবট

হেড অ্যান্ড নেক সার্জারি করতে রোবোট আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কলকাতা মেডিক্যালে। ইতিমধ্যেই এন্ডোস্কপিক সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি এমনকী গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারে রক্তপাত থামানোর জন্য হারমোনিক স্ক্যালপেল, লিগাশিওর, লেজারস-এর ব্যবহার হচ্ছে কলকাতা মেডিক্যালে।
Published By: Subhankar PatraPosted: 09:01 AM Apr 19, 2026Updated: 09:01 AM Apr 19, 2026

শেষ ১৮০ দিনে মাথা গলার একশোটা অস্ত্রোপচার হয়েছে কলকাতা মেডিক্যালে। সম্পূর্ণ বিনামূল্যে! শনিবার, কলকাতা মেডিক্যাল কলেজের সার্জিকাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডা. সৌরভকুমার ঘোষ জানিয়েছেন, দেশজুড়ে নিত্যনতুন প্রযুক্তি আসছে মাথা ও গলার অস্ত্রোপচারে। সরকারি ক্ষেত্রেও প্রান্তিক মানুষেরা যাতে সেই সব অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা পান তার জন্য দেশের সেরার সেরা ইএনটি সার্জন ডা. প্রমথেশ এস পাই শনিবার হাজির হয়েছিলেন কলকাতা মেডিক্যালে।

Advertisement

অন্তর্বিভাগীয় ক্লিনিকাল বৈঠকের আয়োজন করেছিল কলকাতা মেডিক্যালের ইএনটি বিভাগ। ডা. প্রমথেশ এস পাই হাতে কলমে মৃতদেহের উপর হেড অ্যান্ড নেক সার্জারির পাঠ দিলেন চিকিৎসকদের। কলকাতা মেডিক্যালের ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. দীপ্তাংশু মুখোপাধ্যায় জানিয়েছেন, শরীরের গুরুত্বপূর্ণ স্নায়ু গিয়েছে মস্তিষ্কের নিচের অংশ দিয়ে। যে কারণে অত্যন্ত জটিল এই হেড অ্যান্ড নেক সার্জারি। কীভাবে স্নায়ু বাঁচিয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা যায় তাই শেখালেন প্রমথেশ এস পাই। কারা শিখলেন হাতেকলমে? জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি হাজির ছিলেন বাংলার তাবড় ইএনটি সার্জনরা। উপস্থিত চিকিৎসকদের তালিকায় ছিলেন ডা. অরুণাভ সেনগুপ্ত, ডা. সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডা. রামানুজ সিনহা প্রমুখ।

সূত্রের খবর, হেড অ্যান্ড নেক সার্জারি করতে রোবোট আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কলকাতা মেডিক্যালে। ইতিমধ্যেই এন্ডোস্কপিক সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি এমনকী গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারে রক্তপাত থামানোর জন্য হারমোনিক স্ক্যালপেল, লিগাশিওর, লেজারস-এর ব্যবহার হচ্ছে কলকাতা মেডিক্যালে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতা মেডিক্যালের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস, সুপার ডা. অঞ্জন অধিকারী, ডা. সৌরভদত্ত, অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মৈত্রেয়ী মণ্ডল। শুধু বাংলার একাধিক মেডিক্যাল কলেজ নয়, টাটা মেডিক্যাল সেন্টার, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট থেকেও চিকিৎসকরা হাজির ছিলেন এই সম্মেলনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement