shono
Advertisement

খুন হয়েছে ‘পুষি’, বিচার চেয়ে থানায় বৃদ্ধ

বিড়ালের রহস্যমৃত্যু, তৎপর পুলিশ। The post খুন হয়েছে ‘পুষি’, বিচার চেয়ে থানায় বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 AM Dec 22, 2017Updated: 04:01 AM Dec 22, 2017

স্টাফ রিপোর্টার: খুন হয়েছে আমার ‘পুষি’। বিষ খাইয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ‘আমার ‘পুষি’র খুনির শাস্তি চাই।’

Advertisement

দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানায় গিয়ে প্রায় কেঁদেই ফেলেছিলেন বৃদ্ধ। বৃদ্ধের দাবি, খুন করা হয়েছে তাঁর আদরের বিড়ালকে। তাই ব্যবস্থা নিতেই হবে পুলিশকে। ‘পুষি’ যে তাঁর পরিবারের এক সদস্যের মতোই। না হয়, একটু আধটু অন্য ফ্ল্যাটে যেত। তা বলে বিড়ালকে খুন করা হবে?

[বিরুষ্কার রিসেপশনে চাঁদের হাট, প্রধানমন্ত্রীর আশীর্বাদ নবদম্পতিকে]

বৃদ্ধের এই আর্জি শুনে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসা করেন, বিড়ালের দেহটি কোথায়? তিনি জানান, তাঁদের আবাসনের একতলার একটি জায়গায় পড়ে রয়েছে ‘পুষি’র দেহ। এর পর একটি খুনের খবর শুনে যে তৎপরতার সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়, নেতাজিনগর থানার পুলিশ আধিকারিকরা তাই করেন। আবাসনে পৌঁছে যায় পুলিশের টিম। বিড়ালের দেহ ঘিরে শুরু হয় পুলিশের তদন্ত। বিড়ালটির দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশেরও সন্দেহ, তাকে বিষ খাওয়ানো হয়েছে। তাই তার ভিসেরা বা দেহের অংশ ফরেনসিকে পাঠানো হবে। এর পর বৃদ্ধ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে তাঁর বিড়াল ‘খুনে’র অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধ তাঁর অভিযোগে বলেছেন, বিড়ালটি তাঁর কাছে থাকলেও দিনের বেলায় বাড়ি থেকে বেরিয়ে যেত। বাড়ির অন্যান্য কয়েকটি ফ্ল্যাটেও যাতায়াত ছিল তার। স্বভাব অনুযায়ী লুকিয়ে চুরিয়ে কোনও কোনও ফ্ল্যাটের খাবারেও মুখ দিত সে। বিষয়টি নিয়ে ওই আবাসনটিতে অশান্তিও হয়। পুলিশের কাছে বৃদ্ধের অভিযোগ, ওই আবাসনের কয়েকজন বাসিন্দা হয়তো বিড়ালটিকে পছন্দ করতেন না। তাই কোনও প্রতিবেশীই সম্ভবত খাবারের সঙ্গে বিষ মাখিয়ে রেখেছিলেন। সেই বিষ মাখানো খাবার খেয়েই মৃত্যু হয়েছে বিড়ালটির। এবার কে বিড়ালের আসল ‘খুনি’, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে মুখ খুলতে রাজি নন তদন্তকারী অফিসাররা। তবে তদন্তে কোনও ঢিলেমি দেওয়া হবে না বলে বৃদ্ধকে আশ্বাস দিয়েছেন তাঁরা।

[বারুইপুর থেকে উদ্ধার ২৫ কোটির টাকার সাপের বিষ, গ্রেপ্তার ৪]

The post খুন হয়েছে ‘পুষি’, বিচার চেয়ে থানায় বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার