shono
Advertisement
ramnabami

'জয় শ্রীরাম' বনাম 'ইনকিলাব জিন্দাবাদ', রামনবমীতে সরগরম যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে রামপুজো

'জয় শ্রীরাম' স্লোগান, পাল্টা 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান। রামনবমী উদযাপনে উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস চত্বর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রামের পুজো করা নিয়ে কার্যত হুমকির সুর শোনা গেল এভিবিপি সদস্যদের গলায়।
Published By: Arpita MondalPosted: 03:51 PM Mar 26, 2026Updated: 04:17 PM Mar 26, 2026

যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামের পুজো। 'জয় শ্রীরাম' স্লোগান, পাল্টা 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান। রামনবমী উদযাপনে উত্তপ্ত যাদবপুর ক্যাম্পাস চত্বর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রামপুজো করতে বাধ্য হয় এভিবিপি সদস্যরা। উপাচার্যের অনুমতি না মেলায় কার্যত হুমকির সুর শোনা গেল এভিবিপি সদস্যদের গলায়। সূত্রের খবর, গত বুধবারই দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে পুজোর অনুমতি চাওয়া হয়েছিল এবিভিপি-র তরফে।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ যাদবপুর ক্যাম্পাসে রামের মূর্তি আনা হয়। অভিযোগ, পুজো চলাকালীন সেখানে জড়ো হন একদল বাম ছাত্র সংগঠনের সদস্যরা। দু'দলের মধ্যে শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান। কিছুক্ষণের মধ্যেই 'জয় শ্রীরাম' স্লোগান, পাল্টা 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানে সরগরম হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস চত্বর। পুলিশি পাহারায় পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আসরে নামেন উপাচার্য। এবিভিপি সূত্রে জানা যায়, উপাচার্য মৌখিক অনুমতি দিলেও রামনবমী উদযাপন নিয়ে লিখিত অনুমতি পাওয়া যায়নি কর্তৃপক্ষের তরফে।

প্রসঙ্গত, ২০২৫ সাল থেকেই যাদবপুর ক্যাম্পাসে রামনবমী উদযাপনের চেষ্টা করছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। অনুমতি না পেয়ে গতবছর বিশ্ববিদ্যালয়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে ক্যাম্পাসে রাম পুজোর সূচনা করেছিলেন তারা। এবছর পুজো চলাকালীন কার্যত রাজনৈতিক স্লোগানে তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস।

অন্যদিকে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামনবমীর উদযাপন ঘিরে চাপানউতোর ছিল যথেষ্ট। উপাচার্যের অনুমতি না পেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেটের সামনেই নমো নমো করে রাম পুজো করতে হয় এভিবিপি সদস্যদের। কলেজ স্ট্রিটে তখন 'জয় শ্রী রাম' স্লোগান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, 'কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো ছাড়া অন্য কোনও পুজোর অনুমতি নেই, আজ সরকারি ছুটি, তাই ক্যাম্পাসের গেট সম্পূর্ণ বন্ধ'। এভিবিপি ছাত্র সংগঠনের দাবি, 'এবছর উপাচার্যের অনুমতি না পেয়ে গেটের বাইরে পুজো করলাম, পরের বার ক্যাম্পাসের ভিতরে পুজো করে দেখাব'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement