shono
Advertisement

Breaking News

শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে

আজই লালবাজারে বিশাল গর্গের সঙ্গে দেখা করেন শ্রীজাত৷ The post শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:51 PM Mar 23, 2017Updated: 02:13 PM Dec 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে কবিতা পোস্ট করায় ইতিমধ্যেই তাঁর নামে এফআইআর দায়ের হয়েছে৷ পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করেছে৷ এবার তাঁর মাথার দাম ঘোষণা হল সেই ফেসবুকেই৷ জনৈক নেটিজেন ওপেন ফ্ল্যাটফর্মেই জানিয়েছেন, কবি শ্রীজাতকে কেউ ত্রিশূল দিয়ে সংহার করলে তাকে ৫ লক্ষ টকা পুরস্কার দেবেন তিনি৷

Advertisement

কবির ‘অভিশাপ’ নামে কবিতায় উঠে এসেছিল ধর্ষণের প্রসঙ্গ৷ সেখানেই ত্রিশূলে কন্ডোম পরানোর অনুষঙ্গ থাকায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে৷ শিলিগুড়িতে এ অভিযোগ জানায় হিন্দু সংহতি মঞ্চের এক সদস্য৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই কবির নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে৷ পুরো ঘটনায় এখনও দ্বিধাভক্ত রাজ্যের বুদ্ধিজীবি মহল৷ কেউ কেউ  বাকস্বাধীনতায় হস্তক্ষেপের প্রসঙ্গ এনে নিঃশর্তভাবে শ্রীজাতর পাশে দাঁড়াচ্ছেন৷ কেউ কেউ আবার এর বিরুদ্ধ মতও পোষণ করছেন৷ তাঁদের বক্তব্য, এ রাজ্যেও বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে৷ কবি কেন সে সময় সরব হলেন না, এমন প্রশ্নও উঠেছে৷ এই বিতর্কের মধ্যেই সামনে এল এক নেটিজেনের ফেসবুক পোস্ট৷ সজলকান্তি চক্রবর্তী নামে ওই ব্যক্তি সাফ জানাচ্ছেন, ত্রিশূল মহাদেবের প্রতীক৷ ত্রিশূলে কণ্ডোম পরানোর কথা যে কবি বলেছেন, তাঁকে ত্রিশূল দিয়েই সংহার করলে তিনি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবেন৷ নেটিজেনের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷

এদিকে আজই লালাবাজারে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান বিশাল গর্গের সঙ্গে দেখা করেন শ্রীজাত৷ কবিতা নিয়ে যে মামলা হয়েছে ও নিরাপত্তার কারণেই তাঁর এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে৷

 

The post শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে মিলবে ৫ লক্ষ, ঘোষণা ফেসবুকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার