shono
Advertisement
Online Food

খাবার অর্ডার দিলেই প্রতারকদের ফাঁদে পা! অবশেষে জালিয়াত চক্রের পর্দাফাঁস

একটি কল সেন্টার থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার থানার পুলিশ। তাঁদের মধ্যে ন’জন মহিলা।
Published By: Tiyasha SarkarPosted: 11:03 PM Apr 21, 2026Updated: 11:03 PM Apr 21, 2026

অনলাইনে খাবার অর্ডার দিয়ে অজান্তেই সাইবার জালিয়াতদের ফাঁদে পা দিচ্ছিলেন শহরবাসী। নতুন পদ্ধতিতে প্রতারণার জন‌্য দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে অফিস খুলে চলছিল এই জালিয়াতি চক্র। একটি কল সেন্টার থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার থানার পুলিশ। তাঁদের মধ্যে ন’জন মহিলা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৩টি ওয়‌্যারলেস ফোন, ৪৩টি মোবাইল, ১৪টি সিমকার্ড।

Advertisement

জানা যাচ্ছে, এই ফোনগুলি ব্যবহার করেই বিভিন্ন ব‌্যক্তিকে কল করে চলত জালিয়াতি। বিভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার কাছ থেকে ডেটা চুরি করত এই জালিয়াতরা। এর পর যিনি খাবার অর্ডার দিয়েছেন, তাঁকে ফোন করে বলা হত, বিশেষ কারণে খাবার সরবরাহের আগেই তাঁকে টাকা দিতে হবে। ক্রেতার কাছে পাঠানো হত কিউ আর কোড। তা স্ক‌্যান করে খাবারের দাম হাতিয়ে নেওয়া হত। এর পর আসল সংস্থার কর্মী খাবার নিয়ে গিয়ে যখন নগদে টাকা দিতে বলতেন, তখনই শুরু হত গোলমাল।

ক্রেতারা খাবার সংস্থায় ফোন করে জানতে পারতেন, তাঁরা কোনও কিউ আর কোড পাঠাননি। তাঁরা টাকাও পাননি। এরকম একাধিক অভিযোগ পুলিশের কাছে আসছিল। তার ভিত্তিতেই গ্রেপ্তারি হয়। এই ব‌্যাপারে যাঁরা অনলাইনে খাবার অর্ডার দেন, তাঁদের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement