shono
Advertisement

একুশের মহামিছিলে কড়া নিরাপত্তা, আকাশপথে নজরদারি করবে ‘দুর্দান্ত’  

শহরে আসছেন কাতারে কাতারে মানুষ। The post একুশের মহামিছিলে কড়া নিরাপত্তা, আকাশপথে নজরদারি করবে ‘দুর্দান্ত’   appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 AM Jul 21, 2018Updated: 09:22 AM Jul 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই শুরু জনজোয়ার। শনিবার তৃণমূলের শহিদ দিবস পালনে বৃষ্টি মাথায় নিয়েও ধর্মতলা চত্বরে জড়ো হচ্ছেন সমর্থকরা। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দিক থেকে শহর কলকাতায় এসে হাজির হয়েছেন হাজার হাজার সমর্থক।

Advertisement

[মঞ্চ ভেঙে পড়বে না তো? মোদির সভায় দুর্ঘটনার জেরে প্রশ্ন ‘সাবধানী’ মমতার]

এদিন এহেন জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে তোলা হয়েছে। বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। জানা গিয়েছে, এদিন শহর জুড়ে বেশ কয়েকটি মিছিল বের করবে শাসকদল। শ্যামবাজারের মিছিল ধর্মতলায় আসবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে। হাজরা মোড়ের মিছিল আসবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড ধরে। হাওড়া ব্রিজ থেকে যে মিছিল আসবে তা স্ট্র‌্যান্ড রোড, কিংসওয়ে, মেয়ো রোড, নিউ রোড ধরে।

শিয়ালদহ স্টেশন থেকে মিছিল আসবে এজেসি বোস রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড ধরে। গিরিশ পার্কের বিবেকান্দ রোড ও সি আর অ্যাভিনিউ ক্রসিং থেকে মিছিল আসবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে। বিড়লা তারামণ্ডল থেকে মিছিল আসবে জওহরলাল নেহরু রোড ধরে।

মিলনমেলা প্রাঙ্গণ থেকে মিছিল আসবে পার্ক সার্কাস, সুরাবর্দি অ্যাভিনিউ, ডনবসকো আইল্যান্ড, সুন্দরীমোহন অ্যাভিনিউ, ফিলিপস মোড়, সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং ধরে। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে মিছিলের গাড়ি আসবে হাজরা রোড ধরে।

এহেন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আজ সকাল থেকেই পথে নামবেন ছয় হাজার পুলিশকর্মী। শহরের বিভিন্ন জায়গায় ৩২টি ক্যাম্প থাকছে। শহরের বিভিন্ন জায়গায় থাকছে কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্স। পাশাপাশি থাকছে পুলিশের ৪০টি পিকেট। ১০টি মেট্রো স্টেশনে থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা। সভার আগে মঞ্চ তল্লাশি করবে পুলিশের ডগ স্কোয়াড। আকাশ  পথেও নজরদারি চালাবে কলকাতা পুলিশের আকাশযান ‘দুর্দান্ত’। সব মিলিয়ে শহরের নিরাপত্তায় কোনও গাফিলতি রাখতে চাইছে না প্রশাসন।

[শহিদদের শ্রদ্ধা জানাতে বর্ধমান থেকে হেঁটে একুশের মঞ্চে ২৫ তৃণমূল কর্মী]

The post একুশের মহামিছিলে কড়া নিরাপত্তা, আকাশপথে নজরদারি করবে ‘দুর্দান্ত’   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার