ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচনের ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যে আসছে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল। রবিবার কলকাতায় আসবে প্রতিনিধিদলের সদস্যরা। পরদিন সোমবার শহরে আসার কথা ফুল বেঞ্চের। বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে। তবে ৬০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারদের নিয়ে কোনও আলোচনা হয় কিনা সেদিকে নজর ওয়াকিবহাল মহলের। আদালত সূত্রে খবর, বুধবার পর্যন্ত সাড়ে ৪ লক্ষ বিচারাধীনের ভবিষ্যৎ বিচারকরা সমাধান করেছেন। এদিকে একজনেরও ভোটাধিকার না কেড়ে সঠিক সময়ের মধ্যে আদৌ ভোট করান সম্ভব কি না ১০ তারিখ সুপ্রিম কোর্টে তার আভাস মিলতে পারে। কারণ ওই দিন দেশের সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে। শুনানিতে অবধারিতভাবে বিচারাধীন ৬০ লক্ষের প্রসঙ্গ উঠবে। একগুচ্ছ প্রশ্ন রেখেই ভোটের সব প্রস্তুতি সেরে রাখতে তৎপর নির্বাচন কমিশন।
একজনেরও ভোটাধিকার না কেড়ে সঠিক সময়ের মধ্যে আদৌ ভোট করান সম্ভব কি না ১০ তারিখ সুপ্রিম কোর্টে তার আভাস মিলতে পারে। কারণ ওই দিন দেশের সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে। শুনানিতে অবধারিতভাবে বিচারাধীন ৬০ লক্ষের প্রসঙ্গ উঠবে।
আগামী ৯ ও ১০ মার্চ কমিশনের ফুল বেঞ্চ থাকবে রাজ্যে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ও ভোট কর্মীদের প্রশিক্ষণ খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছাড়াও রাজ্য এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের কর্তারা ফিরে যাওয়ার পর ১৫ অথবা ১৬ তারিখ ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা। কারণ ১৪ মার্চ প্রধানমন্ত্রী কলকাতায় থাকবেন। তার আগে ৮ রাজ্যে চলে আসবে কমিশনের চার সদস্য।
আজ বৃহস্পতিবার ভোট প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরের ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক হবে।
আবার আজ বৃহস্পতিবার ভোট প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরের ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক হবে। কমিশন সূত্রে খবর, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে দু'দফায় বৈঠক হবে। প্রথমে রাজ্য ও কেন্দ্রের ২৪টি তদন্তকারী সংস্থার সঙ্গে বৈঠক করবে কমিশন। বৈঠকে থাকতে পারেন রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তারা। দুপুর ২টো থেকে দ্বিতীয় বৈঠকটি হবে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে।
