shono
Advertisement
Humayun Kabir

হুমায়ুনের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল কমিশন, কোন প্রতীকে লড়বে আম জনতা উন্নয়ন পার্টি?

গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক।
Published By: Tiyasha SarkarPosted: 06:45 PM Mar 04, 2026Updated: 06:45 PM Mar 04, 2026

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। তাতে কোনও আপত্তি না উঠলে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তারপরই প্রতীকের জন্য আবেদন করা যাবে।

Advertisement

হুমায়ুন কবীরের রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তর। সিইও দপ্তর সূত্রে আগেই জানা গিয়েছিল, হুমায়ূনের দল সব প্রক্রিয়া শেষ করেছে। রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে এজেইউপি। হুমায়ুনের দলের রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন সদনে সুপারিশ করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। ১৫ দিনও লাগল না। তার আগেই রেজিস্ট্রেশন মঞ্জুর করল কমিশন।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। প্রকাশ করেন দলের ইস্তেহারও। তাঁর দাবি অনুযায়ী, দলের স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল আগেই। জানা যাচ্ছে, তাঁর দলের সদর দপ্তর হতে পারে বেলডাঙা বা রেজিনগর। দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে সেটার ইঙ্গিতও আগেই দিয়েছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই পছন্দ তাঁর। যদিও সেই প্রতীক তিনি পাবেন নাকি অন্য কোনও প্রতীকে লড়তে হবে, সেটা কমিশনের সিদ্ধান্ত। প্রসঙ্গত, হুমায়ুন প্রথমে দলের নাম রেখেছিলেন 'জনতা উন্নয়ন পার্টি।' কিন্তু ওই নামে অন্য একটি ছোট দল থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে হুমায়ুনকে। তাঁর দলের নতুন নাম 'আম জনতা উন্নয়ন পার্টি'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement