shono
Advertisement
Suvendu Adhikari

দোলের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য! বিরোধী দলনেতার বিরুদ্ধে জোড়া এফআইআর ডিওয়াইএফআইয়ের

মঙ্গলবার দোলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব।”
Published By: Kousik SinhaPosted: 04:06 PM Mar 04, 2026Updated: 04:13 PM Mar 04, 2026

বিতর্কিত মন্তব্যের জের! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের জোড়া এফআইআর। দোলের দিন সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিগঞ্জ অঞ্চলের শরৎ বোস রোডের একটি অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা। সেই অনুষ্ঠানে তাঁর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। এরপরেই মঙ্গলবার সন্ধ্যায় বালিগঞ্জ থানায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। এহেন মন্তব্যের জেরে আজ বুধবার ভবানীপুর থানায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। ডিওয়াইএফআইয়ের দাবি, বিরোধী দলনেতার মন্তব্য দেশের সংবিধান বিরোধী, মানুষের ধর্ম পালনের অধিকার, ধর্মনিরপেক্ষতা বিরোধী।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় বালিগঞ্জ থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। এহেন মন্তব্যের জেরে আজ বুধবার ভবানীপুর থানায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে।

একাধিক এফআইআর প্রসঙ্গে ডিওয়াইএফআইয়ের এক নেতা বলেন, এহেন মন্তব্যের বিরুদ্ধে মঙ্গলবারই বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ না হলে আন্দোলনেরও হুমকি দেওয়া হয়েছে। এমনকী রাজ্যের একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও দাবি ডিওয়াইএফআইয়ের। তাদের স্পষ্ট বার্তা, সংবিধান লঙ্ঘন করার মত অপরাধ বরদাস্ত করা হবে না। দেশ এবং রাজ্যের ধমনিরপেক্ষতা, সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে।

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার দোলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব।” শুধু তাই নয়, ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগান তুলতেও দেখা যায় বিজেপি নেতাকে। আর এহেন মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement