shono
Advertisement

আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিকাশ ভবনের কার্নিশের একাংশ, জখম ৩, ক্ষতিগ্রস্ত গাড়ি

মাথা ফেটেছে একজনের।
Posted: 03:55 PM May 15, 2023Updated: 03:55 PM May 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা ভেঙে পড়ল বিকাশ ভবনের কার্নিশের একাংশ। জখম ৩ জন। ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বিকাশ ভবনে। আতঙ্কে সকলে।

Advertisement

অন্যান্যদিনের মতোই সোমবারও কর্মীতে ভরা ছিল বিকাশ ভবন। দুপুর গড়াতেই আচমকা দুর্ঘটনা। জানা গিয়েছে, হঠাৎই বিকাশভবনের সামনের দিকের কার্নিশের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেখানেই ছিলেন ২ নিরাপত্তারক্ষী। আর এক কর্মী বের হচ্ছিলেন। এই তিনজনই গুরুতর জখম হন। মাথা ফেটে যায় একজনের। দমকলের প্রধান সচিবের গাড়িও ক্ষতিগ্রস্ত হয় চাঙড় পড়ে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বিকাশ ভবনে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

[আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে কর্মসূচি, বাধা দেওয়ায় পুলিশ-SFI ধস্তাধস্তি, ধুন্ধুমার হাজরায়]

আহত একজন বলেন, “আমি বের হচ্ছিলাম। হঠাৎ কী যেন হয়ে গেল। চাঙড়ে চাপা পড়ে গেলাম। এক মুহূর্তের জন্য মনে হল মরে গেছি। তারপর সকলে আমাকে উদ্ধার করল।” এই ঘটনায় প্রশ্নের মুখে বিকাশ ভবনের পরিচর্যা। প্রতিদিন যেখানে এক মানুষের যাতায়াত সেখানে কেন এই ঘটনা,কার্নিশের অবস্থা কী আগে থেকেই ভগ্নপ্রায় ছিল, নাকি আচমকা কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

[আরও পড়ুন: হ্যারিকেন মিছিল করতে পারবেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা, শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement