shono
Advertisement
Paschimbanga Diwas

'ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতির অবসান', পশ্চিমবঙ্গ দিবসে বাংলার 'সমৃদ্ধি কামনা'য় শুভেন্দু-শাহ

ভোটের আগে বাংলায় পা রেখে নরেন্দ্র মোদি ‘শ্যামাপ্রসাদের বাংলা বানানোর’ শপথ নেন। গত ৪ মে, সেই অঙ্গীকার পূরণ হয়েছে। ফলতা-সহ ২০৮টি আসন পেয়ে প্রথমবার বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। এই প্রথমবার মহাসাড়ম্বরে বাংলায় পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।
Published By: Sayani SenPosted: 09:41 AM Jun 20, 2026Updated: 03:55 PM Jun 20, 2026

ভোটের আগে বাংলায় পা রেখে নরেন্দ্র মোদি ‘শ্যামাপ্রসাদের বাংলা বানানোর’ শপথ নেন। গত ৪ মে, সেই অঙ্গীকার পূরণ হয়েছে। ফলতা-সহ ২০৮টি আসন পেয়ে প্রথমবার বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। এই প্রথমবার মহাসাড়ম্বরে বাংলায় পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Diwas)। আজকের বিশেষ দিনে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

Advertisement

সল্টলেকের বিজেপি কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন। ছবি: কৌশিক দত্ত

পূর্বতন তৃণমূল সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, "বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোটব্যাঙ্ক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয়ের লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনও চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে।" তাঁর মতে, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্যের অস্তিত্বই থাকত না।"

অমিত শাহ এক্স হ্যান্ডল পোস্টে পশ্চিমবঙ্গ দিবসে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে বাংলার গৌরবময় ঐতিহ্য এবং বৈভব পুনরুদ্ধারের পথ এগিয়ে চলেছে বলেও উল্লেখ করেন। আজকের বিশেষ দিনে বঙ্গবাসীর সুখ, সমৃদ্ধি কামনা করেন শাহ।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামক চিন্তাগোষ্ঠী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে। এরপর বিজেপির উদ্বাস্তু সেল তাদের প্রধান কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ দিবস নিয়মিত পালন শুরু করে। ২০২১ সাল থেকে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ দিবস পালন করেন। তিনি গত চার বছর ধরে বিধায়কদের নিয়ে সদলে কলকাতা ময়দানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে দিনটি পালন করতেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তড়িঘড়ি তাঁর বশংবদদের নিয়ে পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ ঘোষণা করে দেন। আর যে কোনও দিন হোক, ২০ জুনকে করা যাবে না, এটি ছিল বাম মহলেরও মত। তবে বাংলা দখলের পর এই প্রথমবার মহা সাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement