shono
Advertisement
Suvendu Adhikari

আর জি করে ভূরি ভূরি অভিযোগ! স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপকে হঠাৎ জরুরি তলব মুখ্যমন্ত্রীর

কোনও পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিতে পারেন? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
Published By: Kousik SinhaPosted: 02:02 PM May 18, 2026Updated: 02:35 PM May 18, 2026

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে জরুরি তলব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বাস্থ্যের পরিষেবার হাল ফেরাতে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। এরপরেই আজ, সোমবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। কিন্তু সেই বৈঠক চলাকালীনই হঠাৎই তাঁকে নবান্নে জরুরি তলব করা হয় বলে খবর। কার্যত বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করতে নারারণস্বরূপ সেখানে  ছুটে যান বলে খবর। তবে হঠাৎ কেন এই তলব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে আর জি কর কাণ্ডের পরেই স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তাঁকে স্বাস্থ্যসচিবের পদ থেকে সরানোর দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সে বিষয়ে কি কোনও পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিতে পারেন? তা নিয়ে জোর জল্পনা।

Advertisement

সোমবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। কিন্তু সেই বৈঠক চলাকালীনই হঠাৎই তাঁকে নবান্নে জরুরি তলব করা হয় বলে খবর। কার্যত বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে নারারণস্বরূপ দেখা করতে ছুটে যান বলে খবর।

রাজ্যে পালাবদলের পরে নতুন করে চর্চায় আর জি কর ধর্ষণ মামলা। নতুন করে খুলেছে ফাইল। এরমধ্যেই কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল (বর্তমানে এডিজি আইবি), তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (বর্তমানে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট) এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তা (ইএফআর ২য় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার) -কে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যেই তৎকালীন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ স্বাস্থ্যসচিবকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর জরুরি তলব ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। 

যদিও স্বাস্থ্যের পরিকাঠামোর উন্নয়নে ইতিমধ্যে ময়দানে নেমে কাজ করতে শুরু করে দিয়েছেন স্বাস্থ্যসচিব। শনিবার মাঝরাতে শহরের পাঁচ বড় সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করেন তিনি। শুক্রবার এসএসকেএমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের ৭২ ঘণ্টার মধ্যেই শহরের হাসপাতালের পরিস্থিতি ঘুরে দেখেন নারায়ণস্বরূপ। তবে এহেন ভূমিকায় তাঁকে দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, সরকার বদল হতেই ড্যামেজকন্ট্রোলের চেষ্টা করছেন স্বাস্থ্যসচিব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement